জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহীতে শিশুশ্রম নিরসনে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

 শামসুল ইসলাম

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও বাংলাদেশ সরকার যৌথ উদ্যোগে শিশুশ্রম নিরসনে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহীর ন্যাশনাল অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন শ্রম পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) মহাপরিদর্শক ওমর মো. ইমরুল মহসিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. এ.এন.এম. বজলুর রশীদ। প্রধান অতিথি হিসেবে শিশুশ্রম নিরসনে করণীয় বিষয়ে সংবেদনশীল বক্তব্য প্রদান করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানওয়ার জাহান ভূইয়া।

কর্মশালায় শিশুশ্রম মোকাবিলায় পুলিশের ভূমিকা বিষয়ে আলোচনা করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি।

রাজশাহী অঞ্চলে শিশুশ্রমের বাস্তব চিত্র ও নির্মূলের উপায় তুলে ধরেন রাবির সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. এম. ফখরুল ইসলাম।

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য ও উদ্দেশ্য তুলে ধরে শ্রম পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) মহাপরিদর্শক ওমর মো. ইমরুল মহসিন বলেন, শিশুশ্রম শুধু শ্রম আইন লঙ্ঘন নয়, এটি একটি সামাজিক অপরাধ। এ সমস্যা সমাধানে আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা গড়ে তোলা জরুরি।

বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. এ.এন.এম. বজলুর রশীদ বলেন, শিশুশ্রম নিরসনে স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুরা শিক্ষায় ফিরলে সমাজ ও রাষ্ট্র দুটোই উপকৃত হবে।

প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানওয়ার জাহান ভূইয়া বলেন, শিশুশ্রমমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সরকারের অঙ্গীকার। এজন্য ঝুঁকিপূর্ণ শিশুশ্রম সম্পূর্ণভাবে নির্মূল এবং অন্যান্য খাতে শিশুশ্রম ধীরে ধীরে বন্ধ করতে কার্যকর নীতিমালা বাস্তবায়ন করা হচ্ছে।

শিশুশ্রম মোকাবিলায় পুলিশের ভূমিকা নিয়ে আলোচনায় রাজশাহী রেঞ্জর ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, শিশুশ্রমের সঙ্গে অনেক সময় মানবপাচার, মাদক ও অপরাধ জড়িত থাকে। আইনশৃঙ্খলা বাহিনী এসব অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে এবং শিশুদের উদ্ধার করে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

রাজশাহী অঞ্চলের বাস্তবতায় শিশুশ্রম পরিস্থিতি তুলে ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. এম. ফখরুল ইসলাম বলেন, দারিদ্র্য, অভিভাবকদের অজ্ঞতা ও শিক্ষার অভাব শিশুশ্রম বৃদ্ধির অন্যতম কারণ। দীর্ঘমেয়াদি সমাধানের জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচি জোরদার করা প্রয়োজন।

এছাড়া শিশুশ্রম নিরসন ও কর্মসংস্থানে ইউসেপ বাংলাদেশের ভূমিকা নিয়ে বক্তব্য দেন আঞ্চলিক ব্যবস্থাপক মো. শাহিনুল ইসলাম।

প্লেনারি আলোচনায় অংশ নেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. শামসুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. আবদুল ওয়াদুদ, ডিআইএফই মহাপরিদর্শক ওমর মো. ইমরুল মহসিন।

কর্মশালায় শিশুশ্রম নিরসনে ভবিষ্যৎ করণীয় ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা শেষে কর্মশালার সমাপনী অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

উল্লেখ্য, কর্মশালাটি টিম ইউরোপ ইনিশিয়েটিভ অন ডিসেন্ট ওয়ার্ক ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়, যা ইউরোপীয় ইউনিয়নের সহ-অর্থায়নে এবং ডেনমার্ক ও সুইডেন দূতাবাসের সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।


 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের জন্য মিনি পার্ক

1

চাঁপাইনবাবগঞ্জের চাড়ালডাংগা সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে ১৭

2

মণিরামপুরে ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের যৌথ সভা

3

হাদীর উপর গুলির প্রতিবাদে ধামরাইতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয

4

কোম্পানিগঞ্জ হাজী সাহাব উদ্দিনকে গণসংবর্ধনা

5

নওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ব

6

পানছড়ির কচুছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয়

7

ঠাকুরগাঁও ভুল্লীতে কুমারপুর উচ্চ বিদ্যালয় ১১ শিক্ষার্থী অসুস

8

চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের পন্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন

9

ত্রিশালে রেইনট্রি গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

10

ময়মনসিংহ সদরের নতুন ইউএনও জান্নাতুল ফেরদৌস হ্যাপী

11

ক্রিকেট যখন রাজনীতির সমীকরণে

12

বাগেরহাটে নৌবাহিনীর অভিযানে, ইয়াবা, গাজা মদসহ ৩ মাদকসেবীকে আ

13

বাবাকে খুঁজে বেড়াচ্ছে ছেলে

14

পার্বতীপুরের সাংবাদিকতা অঙ্গনের আলোকবর্তিকা আবদুল কাদির আর ন

15

জাতীয় সমবায় দিবসে শ্রেষ্ঠ সমবায় সমিতির স্বীকৃতি পেল বদরখালী

16

ভোলাগঞ্জে ট্রাক্টর ধাক্কায় সাদা পাথর পর্যটকবাহী সিএনজির মর্ম

17

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশী যুবকের ল

18

নওগাঁ-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার দ্বিমুখী লড়াই: ফ্যাক্

19

নেত্রকোনা পূর্বধলা উপজেলার বিএনপি কর্মী "হেলালী"এলাকাবাসীর চ

20