জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

বায়তুলইজ্জতে বর্ণাঢ্য কুচকাওয়াজে শেষ হলো ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ

মনির আহমদ আজাদ  

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বায়তুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে ১০৪তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল থেকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা (স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়) লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং নবীন সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল কাজী নাহিদুজ্জামান, পিবিজিএম, পিএসসি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণেল আব্দুল আল জাহিদ, পিএসসি, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ বর্ডার গার্ড বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশাসনের প্রতিনিধিরা।

প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, দেশপ্রেম, শৃঙ্খলা ও পেশাদারিত্বের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। নবীন সদস্যদের সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সমাপনী কুচকাওয়াজে সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত রিক্রুটরা শৃঙ্খলাবদ্ধ ও সুসমন্বিত কুচকাওয়াজ প্রদর্শন করেন, যা উপস্থিত অতিথিদের প্রশংসা কুড়ায়। কঠোর প্রশিক্ষণ শেষে রিক্রুটদের এ অর্জন বর্ডার গার্ড বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করবে বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে পুরো কার্যক্রম পর্যবেক্ষণ ও সংবাদ সংগ্রহ করেন।

সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে ১০৪তম রিক্রুট ব্যাচ আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ সম্পন্ন করে দেশের সেবায় আত্মনিয়োগের জন্য প্রস্তুত হলো। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি বাড়ি গিয়ে ভোটার আইডি ও বিকাশ নম্বর সংগ্রহ বেআইনি: শামা

1

ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত

2

কুড়িগ্রামের ফুলবাড়ী থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

3

স্বামীর জন্য ভোট চাইতে হাতিয়ায় গ্রামে গ্রামে যাচ্ছেন হান্নান

4

পটুয়াখালীর দশমিনায় যুব অধিকারের পরিষদের উদ্যোগে রাস্তা সংস্

5

আশাশুনির বড়দলে মাদকদ্রব্য বহনকালে আদালতের মাধ্যমে জেল ও জর

6

বান্দরবানের লামা উপজেলা প্রশাসন কে বিতর্কিত করার অপচেষ্টার ব

7

চিলমারীতে নব যোগদানকৃত জেলা প্রশাসকের মত বিনিময়

8

পটুয়াখালীতে যাত্রীবাহী বাস থেকে ৩৫ মন জাটকা ইলিশ জব্দ ও ৬ চা

9

পার্বতীপুরে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চুর

10

র‌্যাব-১২, এর অভিযানে সিরাজগঞ্জে গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী

11

র‍্যাবের অভিযানে গাঁজাসহ একাধিক মামলার আসামি সাদ্দাম গ্রেফতা

12

আনোয়ারায় মাদকের রাজত্ব

13

মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামীলীগের ০৬ নেতার পদত

14

জামায়াতের সঙ্গে সমঝোতা হলে এনসিপিকে ‘কঠিন মূল্য’ দিতে হবে: স

15

পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় সমবায় দিবস/ ২০২৫ পালিত

16

নতুন মোটরসাইকেল কেনার দু’দিন পরই ১০ হাজার টাকার মামলা

17

বাউল আবুল সরকারের ফাঁসির দাবীতে নান্দাইলে তৌহিদী জনতার মানবব

18

পাবনায় ডিবির অভিযানে হেরোইন ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ

19

বাগান বাজারের সামিউলের গবেষণাপত্র স্থান পেল আন্তর্জাতিক সম্ম

20