আহমদ সাঈদ
প্রকাশঃ 8-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

মানিকছড়ি-হেয়াকো-গাড়িটানায় জমজমাট কাঁঠালের মৌসুম

উত্তর চট্টগ্রামের মানিকছড়ি, গাড়িটানা, তিনট্যহরী, সাপমারা, হেয়াকো, বাগান বাজারসহ আশপাশের এলাকায় চলছে কাঁঠাল মৌসুমের ব্যস্ততা। বিশেষ করে ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো বাজারে জমে উঠেছে কাঁঠালের হাট। সপ্তাহের প্রতি রবিবার ও বুধবার বসে এ হাট, তবে মৌসুমের এ সময়ে সপ্তাহের সাত দিনই কমবেশি কাঁঠাল বেচাকেনা চলছে।

এ মৌসুমে মানিকছড়ি, বাগানবাজার, তিনট্যহরী, সাপমারা, দাঁতমারা, ধুলিয়াছড়ি, অলিপুর, নতুনপাড়া, লালমাই, ঝিলতলি, মুসলিমপাড়া, ছেলাউজান ও শান্তিরহাট এলাকার বাগান মালিক ও কৃষকরা তাদের উৎপাদিত কাঁঠাল বিক্রি করতে আসছেন হেয়াকো বাজারে। প্রতিদিন প্রায় ৮ থেকে ১০ ট্রাক কাঁঠাল এখান থেকে দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হচ্ছে।

পাইকাররা জানান, বর্তমানে প্রতিটি কাঁঠাল ৫০ থেকে ১০০ টাকা দরে কিনে আনুষাঙ্গিক খরচ যোগ করে ঢাকা, নারায়ণগঞ্জ, নোয়াখালীসহ বিভিন্ন জেলায় ২৫০ থেকে ৩৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। মৌসুমী এ কাঁঠাল বেচাকেনাকে কেন্দ্র করে এলাকার ৪০০ থেকে ৫০০ লোক পরিবহন ও বাজারজাতকরণ কাজে নিয়োজিত রয়েছেন। ফলে মৌসুমের এ সময়ে কিছুটা হলেও বেকারত্বের হার কমে আসে এবং গ্রামাঞ্চলে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

কাঁঠাল বাগান মালিক মানিকছড়ির শাকিল জানান, “আমার চারটি বাগান আছে। প্রতিবছর মে থেকে জুলাই পর্যন্ত বিক্রি করি। এবার ফলন কম হওয়ায় এক থেকে দুই লক্ষ টাকার কাঁঠাল বিক্রি হবে, যা গত বছরের তুলনায় অনেক কম।”

নোয়াখালির কাঁঠাল ব্যবসায়ী জালাল আহমদ বলেন, “দামের কোন নির্দিষ্টতা নেই। তবে হাটে দালাল আর মধ্যস্বত্বভোগীদের কারণে বাইরের ক্রেতারা ক্ষতির মুখে পড়ছেন।”

এ বিষয়ে হেয়াকো বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শালিক চৌধুরী রনি বলেন, “কাঁঠালের মৌসুম ঘিরে বাজারের অন্যান্য ব্যবসাও জমে ওঠে।”

ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান জানান, “এ বছর ১২৮৫ হেক্টর জমিতে কাঁঠালের ফলন হয়েছে। এখানকার টিলা ভূমির কাঁঠাল সুস্বাদু হওয়ায় বিদেশেও রপ্তানি হচ্ছে।”
উপসংহার: এ বছর উৎপাদন কিছুটা কম হলেও মানিকছড়ি, গাড়িটানা, তিনট্যহরী, সাপমারা, হেয়াকো ও বাগানবাজার অঞ্চলে কাঁঠাল মৌসুম ঘিরে উৎসবের আমেজ আর অর্থনৈতিক গতি ফিরে এসেছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারীদের ঠাঁই নেই

1

পার্বতীপুরে পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

2

ছাতকে সংঘর্ষে আহত হয়ে চারদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ব্যবসায়

3

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মারিশ্যা জোনের মতবিনিময়

4

পরকীয়ার বলি

5

জমকালো অনুষ্ঠানে Channel S7-এর আত্মপ্রকাশ

6

সিরাজগঞ্জ-৩ আসনে ১০ দলীয় প্রার্থীর জন্য মনোনয়ন প্রত্যাহার কর

7

হোসেনপুর জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

8

গড়েয়ায় আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

9

নান্দাইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

10

মাদারীপুরে হানাদারমুক্ত দিবস আজ

11

কাপাসিয়ায় ৪ শতাধিক আওয়ামীলীগ নেতাকর্মীর বিএনপিকে সর্বাত্ম

12

ত্রিশালে প্রতিপক্ষের হামলায় আহত-১

13

আর দেখা যাবে না কম্পিউটারের ‘ব্লু স্ক্রিন অব ডেথ’!

14

১৭০টাকা হারানোর জেরে ভাতিজিকে পিটিয়ে হত্যা

15

এইচএসসি শিক্ষার্থীদের জন্য দুই তরুণের যুগান্তকারী উদ্ভাবন

16

নদীর কান্না, নারীর কণ্ঠে প্রতিবাদ

17

টাঙ্গাইলের বিশাল জনসভায় বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমান

18

গোলাপগঞ্জে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ২

19

মাগুরা মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

20