Mst: Meherun Nesa
প্রকাশঃ 10-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মাদারীপুরে হানাদারমুক্ত দিবস আজ

 

  হাবিবুর রহমান সুমন  

মাদারীপুরে আজ ১০ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস পালিত হচ্ছে। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধাদের তুমুল লড়াইয়ের মুখে পাক হানাদার বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং বিজয়ের পতাকা উড়তে শুরু করে মাদারীপুরে।

স্থানীয় মুক্তিযোদ্ধাদের তথ্যমতে, ৯ ডিসেম্বর খবর পাওয়া যায়—পাক হানাদার বাহিনী গোলাবারুদ, অস্ত্র, রাজাকার, আলবদর, আলশামস ও মুজাহিদ বাহিনীসহ মাদারীপুর ছেড়ে ফরিদপুরের দিকে সরে যাবে। এ তথ্য জানার পর মুক্তিবাহিনী ব্যাপক প্রস্তুতি নেয় এবং ঢাকা–বরিশাল মহাসড়কের ঘটকচর থেকে সমাদ্দার ব্রিজের পশ্চিমপাড় পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার এলাকায় অবস্থান নেয়।

১০ ডিসেম্বর ভোরে পাক বাহিনী ঘটকচর ব্রিজ পার হওয়ার সঙ্গে সঙ্গে মুক্তিযোদ্ধারা তাদের ওপর আক্রমণ চালায়। কয়েক ঘণ্টার তুমুল বন্দুকযুদ্ধ শেষে বিকেলের দিকে পাক হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। এ যুদ্ধে ২০ জন পাক সেনা নিহত হয়। একই সঙ্গে শহীদ হন মাদারীপুরের সর্বকনিষ্ঠ বীর মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন বাচ্চু।

হানাদারমুক্ত দিবস উপলক্ষে আজ সকালে বীর শহীদ সরোয়ার হোসেন বাচ্চুর সমাধিতে জেলা প্রশাসক, পৌর প্রশাসক, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ চলাকালীন খলিল বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান। অসুস্থতা সত্ত্বেও তিনি সমাধিস্থলে এসে বাচ্চু শরীফের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।

বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান আরও জানান, স্বাধীনতার ৫৪ বছর পরও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নাম স্থানীয় কোনো স্মৃতিস্তম্ভে অন্তর্ভুক্ত হয়নি। এখনো অরক্ষিত রয়েছে ১৫টি গণকবর। তিনি দ্রুত শহীদদের নাম স্মৃতিস্তম্ভে সংযোজন এবং গণকবর ও বধ্যভূমি সংরক্ষণের জন্য কর্তৃপক্ষের প্রতি জোর    দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: লোহাগাড়ায় জামায়াত সমর্থককে অর্থদণ্

1

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রায়গঞ্জে প্রমিলা ফুটবল টুর্নামেন

2

পাঁচবিবিতে বিভিন্ন বধ্যভূমিতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

3

জেলা প্রশাসন মেধা বৃত্তি-২০২৫

4

ভেড়ামারায় নবম শ্রেণীর ছাত্রী তাবাসসুমের রহস্যজনক মৃ,ত্যু

5

শব্দদূষণে ট্রাফিক পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিয়ে বিধিমালা

6

ত্রিশালে সাংবাদিককে খুন, গুম, মামলার হুমকি, থানায় জিডি

7

বাউল আবুল সরকারের ফাঁসির দাবীতে নান্দাইলে তৌহিদী জনতার মানবব

8

জয়পুরহাট-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

9

পাবনায় ছাত্রদল নেতার ঝুলন্ত লা-শ উদ্ধার

10

অবৈধ ভাবে ফুটপাত দখল

11

দিনাজপুর ৫ আসনের প্রতীক বরাদ্দ প্রার্থী ও সমর্থকদের মাঝে উৎস

12

শ্রমিক–মেহনতী মানুষের প্রতিনিধি না থাকলে দেশ আবারও ফ্যাসিবাদ

13

চান্দিনায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্য

14

চকরিয়ায় নতুন হাওয়া

15

উথলী বাসস্ট্যান্ডে ভোক্তা অধিকারের অভিযান, অনুমোদনহীন বীজ বি

16

গজারিয়ায় দুই প্রান্তে দোয়া ও শীতবস্ত্র বিতরণে মানবিক সংহতি

17

বৈচিত্র্যময় কর্মকাণ্ড

18

কাদামাটি দিয়ে সড়ক সোল্ডার, অভিযোগ এলাকাবাসীর

19

তামাকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে কঠোর অধ্যাদেশ ই-সিগারেট নিষিদ্

20