জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পরকীয়ার বলি

মো. সিদ্দিকুর রহমান মান্না

বরগুনার বামনা উপজেলা রামনা ইউনিয়নের ঘোপখালী গ্রামের প্রবাসী ৫ সন্তানের জনককে স্ত্রী ও পরকীয়া প্রেমিক গলা টিপে হত্যা করেছে। (১৪ ডিসেম্বর) রবিবার দুপুরে নিজ বাড়ীতে এ হত্যার ঘটনা ঘটে। পরকীয়া প্রেমিক ও স্ত্রী হত্যার ঘটনা স্বীকার করেন। এ ঘটনায় জড়িত অভিযোগে স্ত্রী নাজমা বেগম (৩৫) ও পরকীয়া প্রেমিক আল আমিন (৩০) কে বামনা থানা পুলিশ আটক করে থানার জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনা স্বীকার করেন।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, বামনা উপজেলার ঘোপখালী গ্রামের প্রবাসী মো. আবদুল জলিল (৪৫) গত ১৫ দিন আগে প্রবাস থেকে বাড়িতে আসেন। এদিকে একই এলাকার আবু খতিবের ছেলে আল আমিন (৩০)গৃহকর্মী হিসেবে ৫ বছর ধরে কাজ করতেন। কিন্তু স্বামী প্রবাসে থাকার সুবাদে স্ত্রী নাজমা তার গৃহকর্মী আল আমিনের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পরে। এ ঘটনা স্বামী জানতে পারলে স্ত্রী ও পরকীয়া প্রেমিক রবিবার দুপুরে নিজ বসতঘরে তাকে অচেতন করে গলা টিপে হত্যা করে। এ বিষয়টি স্থানীরা জানতে পেরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ রাত ৮ টার লাশ উদ্ধার করে সুরাতল রিপোর্ট শেষে লাশ থানায় নিয়ে আসে। সোমবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ বিষয়ে আ. জলিলের বড় কন্যা লামিয়া আক্তার বাদী হয়ে তার মাতা ও মাতার পরকীয়া প্রেমিকে বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। যাহার মামলা নং ০৪, তারিখ ১৫-১২-২৫ইং।
এ বিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনা জড়িত থাকার অভিযোগে স্ত্রী নাজমা ও পরকীয়া প্রেমিক আল আমিনকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্ত ও স্বীকারোক্তিতে এ হত্যার দায় স্বীকার করেন। তাদের বিরুদ্ধে বামনা থানা একটি হত্যা মামলা রুজু করা হয়েছে।


 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার কাপাসিয়া ইউপি চেয়ারম্যান ও আ. লীগ নেতা মনজু গ্রেফ

1

বাড়িতে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা ও হামলা—ঈশ্বরগঞ্জে গুরুতর অভ

2

দিনাজপুরে বিভিন্ন থানা ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে অ

3

সাংবাদিকদের প্রতিমাসে প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়নের কমিটি গ

4

ঈশ্বরগঞ্জে বিশেষ অভিযানে নিষিদ্ধ দলের নেতা–সহ ৮ জন গ্রেপ্তার

5

হ্যাঁ ভোট দিলে বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠবে- টাঙ্গাইলে উপদেষ্

6

শেখ হাসিনার সাথে হত্যা মামলার আসামী ছাত্রদল নেতা

7

সীমান্তে গুলিবর্ষণ: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব পররাষ্ট্র মন

8

নাসিরনগর সদর ইউনিয়ন ৩১ দফা বাস্তবায়নে জননেতা এম এ হান্নানের

9

ভূরুঙ্গামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির শুভ

10

দুর্নীতিবিরোধী মানববন্ধনে তারুণ্যের আহ্বান

11

তুরস্কে বিতর্কিত সব ঘটনা শেষে রোনালদোদের কোচ হচ্ছেন মরিনিয়ো!

12

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক এ. কে.এম. আমি

13

বগুড়ার গাবতলীতে তারেক রহমানের জন্মদিনে দোয়া ও মোনাজাত

14

খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ফুলবাড়ীতে দোয়া মাহফিল ও কো

15

‘অভিমানী’ নেতাদের নিজেই ডাকছেন তারেক রহমান

16

শিবগঞ্জের ধাইনগরে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

17

‎ঝিনাইদহে জাল সনদে চাকরি ও অর্থ আত্মসাতের দায়ে শিক্ষকের ৭ ব

18

‎ঝালকাঠিতে নিখোঁজের ৮ ঘণ্টা পর সুগন্ধা নদীর পাড়ে নারীর মরদেহ

19

নওগাঁ নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল প্রথম শ্রেণীর শিক

20