জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মারিশ্যা জোনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জগৎ দাশ
 
রাঙামাটির বাঘাইছড়িতে মারিশ্যা জোন ২৭ বিজিবি"র আয়োজনে সোমবার (২৯ ডিসেম্বর)সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে জোন প্রাঙ্গঁনে  এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

 সভায় ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি, রিজিয়ন কমান্ডার, খাগড়াছড়ি সেনা রিজিয়ন কর্তৃক বেসামরিক প্রশাসন, চেয়ারম্যান, স্কুল-কলেজের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় রিজিয়ন কামান্ডার বলেন, এই অঞ্চলের সকল নাগরিকের নিরাপত্তা, ন্যায়বিচার ও উন্নয়নের স্বার্থেই আমরা কাজ করে যাচ্ছি। অবৈধ কার্যক্রম, সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা বিভ্রান্তিমূলক অপ-প্রচারনার বিষয়ে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে নিরাপত্তা বাহিনী সবসময় বেসামরিক প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও মানবিক সহায়তার মাধ্যমে এই অঞ্চলের জীবনমান উন্নয়নে আমরা অঙ্গীকারবদ্ধ। এছাড়াও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে বাঘাইছড়ি উপজেলায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং পাহাড়ি-বাঙ্গালী সম্প্রদায়কে ঐক্যবদ্ধ থেকে শান্তি ও সম্প্রীতি উন্নয়ন বজায় রাখার জন্য প্রেষণা প্রদান করেন। উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন অধিনায়ক, মারিশ্যা আনসার ব্যাটালিয়ন (১৩ বিএন), আমেনা মারজিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা,  চৈতালী চাকমা উপজেলা নির্বাচন অফিসার, টিকলু দাশ উপ-পরিদর্শক অফিসার্স ইনচার্জ (ভারপ্রাপ্ত), বাঘাইছড়ি থানা,  স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, অন্যান্য বেসামরিক কর্মকর্তাবৃন্দ, বাঘাইছড়ি উপজেলা সদরের স্কুল-কলেজের শিক্ষকগণ  এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় প্রিন্ট মিডিয়া। এছাড়াও মারিশ্যা জোনের জোন কমান্ডার জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি ও সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দশমিনাকে পৌরসভায় রূপান্তরের প্রতিশ্রুতি দিলেন- হাসান মামুন

1

ভুয়া তথ্যে দিয়ে পাসপোর্ট করতে এসে নারায়ণগঞ্জে রোহিঙ্গা যুবক

2

নাগরপুরে ট্রাক ও দেশীয় অস্ত্র সহ আন্তঃজেলা ডাকাতদলের ২ ডাকাত

3

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৯০তম জন্মবার্ষিকী

4

শার্শায় পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের অবস্থান কর্মসূচি

5

মোংলার জয়মনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই মদি দোকান ও নগত

6

ঝিনাইগাতীতে গারো সম্প্রদায়ের বৃহৎ সামাজিক উৎসব ওয়ানগালা (নবা

7

একজন জনবান্ধব নিবার্হী কর্মকর্তার বদলি জনিত বিদায়

8

থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষ থামাতে যুদ্ধবিরতিতে সম্

9

পার্বতীপুরে হত্যা মামলাকে কেন্দ্র করে বিভ্রান্তিকর সংবাদ সম্

10

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের শিক্ষা ও সাংস্কৃতিক মনির

11

কাজিপুরে সেলিম রেজার পক্ষে নারীদের সরব উপস্থিতি

12

অস্ত্র গুলিসহ ১১ ডাকাতকে আটক কোস্টগার্ড গুলিবিদ্ধ এক ডাকাক ম

13

রাজিবপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্

14

আগামী ২ ফেব্রুয়ারী জনসভা উপলক্ষে চট্টগ্রাম অঞ্চল জামায়াতের উ

15

বাগেরহাটে বিএনপির ৬ নেতাকে বহিষ্কার

16

জেলা প্রশাসকের উদ্যোগে শিক্ষায় উৎসাহের বার্তা

17

বারহাট্টায় কলেজ ছাত্রদলের কমিটি উপলক্ষে কারিগরি ও বাণিজ্যিক

18

ঝিনাইদহে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার

19

জাল নোটের প্রবেশ ঠেকাতে হিলি সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা

20