জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ

মোহাঃ হারুন অর রশিদ 


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তোহাখানা নিয়ামতিয়া আলিম মাদ্রাসার বিভিন্ন পদে কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মামুনুর রশীদের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, বিজ্ঞপ্তি অনুযায়ী ৫০ জন প্রার্থী আবেদন করলেও নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ না করে গোপনে অল্প সংখ্যক মনোনীত প্রার্থীকে প্রবেশপত্র ইস্যু করে পরীক্ষায় অংশগ্রহণ করানো হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি মোঃ আমিন হোসেন জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগে উল্লেখ করেন, মাদ্রাসায় পূর্বে দফায় দফায় নিরাপত্তা কর্মী, আয়া ও পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর গত (২২ নভেম্বর ২০২৫) তারিখ নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে অভিযোগকারী দাবি করেন, এবারও পূর্বের মতো নিয়ম-নীতি উপেক্ষা করে গোপনে নির্দিষ্ট প্রার্থীদের নিয়োগ দেওয়ার ব্যবস্থা করা হয়।
স্থানীয়রা জানান নির্ধারিত সময়সূচি অনুযায়ী শনিবার ( ২৭ শে ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় নিয়োগ পরীক্ষা গ্রহণের কথা থাকলেও তা পূর্ব ঘোষণা ছাড়া দুপুর ২টা পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়। এতে সময় পরিবর্তনের বিষয়টি ইচ্ছাকৃতভাবে গোপন রাখা হয়, যাতে মনোনীত ব্যক্তিদেরই পরীক্ষার প্রশ্নপত্র সহজ হয়। 
অভিযোগকারী মোঃ আমির হোসেনসহ কয়েকজন প্রার্থী জানান, নিরাপত্তা কর্মী, আয়া ও পরিচ্ছন্নতা কর্মী পদে ৫০ জন আবেদনকারী থাকলেও মাত্র কয়েকজনকে প্রবেশপত্র  দিয়ে গোপনে পরীক্ষায় অংশগ্রহণ করানো হয়। ন্যায়ের স্বার্থে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুন প্রশ্নপত্র ও পূর্ণাঙ্গ তদারকিতে নিয়োগ পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছে ।এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মামুনুর রশীদ বলেন, এ অভিযোগ গুলো সব মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। 
স্থানীয়রা জানান , তোহাখানা নিয়ামতিয়া আলিম মাদ্রাসার নিরাপত্তা কর্মী, আয়া ও পরিচ্ছন্নতা কর্মী পদের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে অনিয়ম ও দুর্নীতি করে নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ করেছে, এর প্রতিবাদে পরীক্ষা পূর্ণাঙ্গ তদারকিতে নিয়োগ পরীক্ষা নেওয়া হক এবং যারা অনিয়ম দুর্নীতি করেছে তাদেরকে আইনের আওতায় এনে দ্রুর্ত বিচারের দাবি জানিয়েছে এলাকাবাসী। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সাংবাদিকদের সাথে নওগাঁ-১ আসনের জামায়াত মনোনীত প্রর্থ

1

১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস ধামরাইয়ে নানা আয়োজনে পালিত হয

2

রাজাপুরে জামায়াতের কর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

3

গলাচিপায় স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের জনসভা জনসমুদ্রে পর

4

‎দুই কর্তৃপক্ষের ঠেলাঠেলিতে ঝুঁকিতে শিশু ও স্কুলগামী শিক্ষার

5

ভাঙ্গুড়া পুকুরপাড় বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার

6

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মারিশ্যা জোনের মতবিনিময়

7

নাসিরনগরে আইএলএসটি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

8

উইজডম অ্যাটায়ার্সে পুলিশের অভিযান, সেলিম ওসমানের সন্ধান মেলে

9

সাতক্ষীরার উন্নয়নে তারেক রহমানের নজর রয়েছে: কাজী আলাউদ্দীন

10

পূবাইলের মাজুখানে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ

11

রাজিবপুরে জমি সংক্রান্ত সংঘর্ষে নারীসহ ৪ জন আহত

12

মিয়ানমার থেকে গুলি, টেকনাফে বাড়ির সামনে কিশোরী নিহত

13

শাহরাস্তিতে সাইবার অপরাধে কিশোর গ্রেফতার রাষ্ট্রীয় নিরাপত্তা

14

মাদারীপুর জেলা প্রশাসকের শিবচর উপজেলা কার্যালয় পরিদর্শন ও ম

15

স্বামীর জন্য ভোট চাইতে হাতিয়ায় গ্রামে গ্রামে যাচ্ছেন হান্নান

16

সাংবাদিক শাওন ও মনিরর উপর হামলার প্রতিবাদে কয়রায় মানববন্ধন

17

চরকাউয়া ইউনিয়নের ভয়াবহ অগ্নিকাণ্ড

18

‎বিএনপির প্রার্থীর বিরুদ্ধে মধ্যরাতে মাদ্রাসা ছাত্রদের দিয়ে

19

গজারিয়ায় নির্বাচনী নিরাপত্তায় শতভাগ সিসি ক্যামেরা, গণভোটে

20