জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঘাটাইলে পিতার ছুরিকাঘাতে তিন বছরের শিশুকন্যা নিহত

মো: আব্দুল্লাহ আল  মামুন 

 টাঙ্গাইলের ঘাটাইলে পিতার ছুরিকাঘাতে তিন বছরের শিশু তোয়া নিহত হয়েছে। রবিবার (২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর ইউনিয়নের কাইতকাই গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ ঘটনায় অভিযুক্ত বাবা মুক্তার হোসেন (৩৫) কে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে রক্তমাখা ছুরিটিও।

পুলিশ জানায়, মুক্তার হোসেন পেশায় একজন রাজমিস্ত্রি। কয়েক বছর আগে বড় ভাই মারা যাওয়ার পর তার ভাবি রুমিকে বিয়ে করেন তিনি। এ দম্পতির সংসারে জন্ম নেয় দুই সন্তান। নিহত শিশু তোয়া তাদের ছোট মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাঝে মাঝেই মুক্তার হোসেন মেয়েটির প্রতি অকারণে ক্ষিপ্ত হতেন। ঘটনার রাতে তোয়া মায়ের সঙ্গে ঘুমাচ্ছিল। এমন সময় আধা ঘুমন্ত অবস্থায় মুক্তার হোসেন মেয়েকে লক্ষ্য করে ছুরিকাঘাত করেন। ছুরিকাঘাতে শিশুটির বুক ও পেট ফেটে যায়, এবং গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের দাবি, মুক্তার হোসেন মানসিকভাবে বিকারগ্রস্ত। এর আগেও তিনি একাধিকবার মেয়েটির ওপর ক্ষোভ প্রকাশ ও হামলার চেষ্টা করেছিলেন। তবে কী কারণে শিশুটির প্রতি এমন ঘৃণা জন্মেছিল, তা কেউই নিশ্চিতভাবে বলতে পারছে না।

ঘটনার পরপরই ঘাটাইল থানার ওসি মীর মোশারফ হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবিব খান ঘটনাস্থল পরিদর্শন করেন।

অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান বলেন,

“আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং আসামিকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, তিনি মানসিক ভারসাম্যহীন হতে পারেন। জিজ্ঞাসাবাদ শেষে বিষয়টি যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো যুবদলের ৪৭ তম

1

কমলগঞ্জ–শ্রীমঙ্গলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে এআই-এডিট করা ভু

2

লিপি আক্তার হত্যাকাণ্ডে দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির

3

Re: মানিকগঞ্জ–৩ আসনে ১০ দলীয় জোট প্রার্থী পরিবর্তনের জোর দাব

4

শিবগঞ্জে ছাত্র শিবিরের উদ্যোগে দারসুল কুরআন অনুষ্ঠিত

5

চুনারুঘাটে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

6

প্যারোলে মুক্তি পেয়ে ফুলছড়িতে বড় বোনের জানাজায় ছোট ভাই

7

দ্বিতীয় সপ্তাহে দ্বিগুণ সিয়ামের ‘জংলি’

8

ভান্ডারিয়ায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মা

9

নির্বাচনী মাঠে কামরুজ্জামান রতনের শক্তিশালী প্রত্যাবর্তন

10

রায়গঞ্জে অভিমানী কিশোরীর আত্মহত্যা

11

প্যারোলে মুক্তি পেয়ে জানাযাতে অংশ নিয়েছেন সাবেক পৌর মেয়র নজর

12

বান্দরবানের লামায় যৌথ বাহিনীর ওপর হামলা

13

জনগণের ভালোবাসায় আমি নির্বাচিত হলে উন্নয়নই হবে আমার মূল লক্ষ

14

গোয়ালন্দে নিয়ম ভেঙে অনৈতিক সুবিধা নিয়ে খেয়াঘাট ইজারা দেয়ার অ

15

তাড়াইলে বিশেষ উদ্যোগে জনসম্পৃক্ত হচ্ছে পুলিশি সেবা

16

আবারও ইজারার দিকে বড়বিলা কপাল পড়লে জেলে ও ক্ষুদ্রনৃষ্ঠীর ম

17

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ

18

জামায়াত ইসলামী উখিয়া উপজেলা কার্যালয় উদ্বোধন ও কেন্দ্র প্রতি

19

বাঞ্ছারামপুরে বাংলাদেশ খেলাফত মজলিস এর পুনঃ কমিটি গঠন ও শপথ

20