মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক
প্রকাশঃ 10-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

ভিসা জটিলতায় হিলি চেকপোস্টে স্থবিরতা, রাজস্বে নেমেছে বড় ধস

ভারতীয় ভিসা জটিলতার কারণে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার আশঙ্কাজনকভাবে কমে এসেছে। আগের তুলনায় তিনভাগের একভাগে নেমে এসেছে যাত্রী চলাচল, যার ফলে সরকার রাজস্ব আয় হারাচ্ছে এবং শ্রমজীবী মানুষ বেকার হয়ে পড়েছে।

সরজমিনে গিয়ে দেখা গেছে, এক সময়ের ব্যস্ত ও কোলাহলময় হিলি চেকপোস্ট এখন প্রায় জনশূন্য। আগে প্রতিদিন এই চেকপোস্ট দিয়ে ৫০০ থেকে ৬০০ জন যাত্রী যাতায়াত করতেন, যা এখন কমে ১০০ জনের নিচে নেমে এসেছে। রাজস্বের ক্ষেত্রেও বড় ধাক্কা লেগেছে—আগে যেখানে প্রতিদিন ২-২.৫ লাখ টাকা রাজস্ব আসত, এখন তা ৫০-৬০ হাজারে ঠেকেছে।

চেকপোস্টে কর্মরত শতাধিক শ্রমিকদের মধ্যে বেশিরভাগই বর্তমানে কাজ হারিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। আগে তারা প্রতিদিন ৫০০-১০০০ টাকা পর্যন্ত আয় করতেন, কিন্তু এখন অনেকেই খালি হাতে বাড়ি ফিরছেন।

একজন চিকিৎসা-গন্তব্য যাত্রী জানান, “আমি অনেক কষ্টে ঢাকায় গিয়ে মেডিকেল ভিসা পেয়েছি। চিকিৎসার জন্য ভারত যেতে হচ্ছে, কিন্তু চেকপোস্টে এসে দেখি থমথমে পরিবেশ বিরাজ করছে ।”

আরেক ভুক্তভোগী বলেন, “আমরা আগে নিয়মিত আত্মীয়দের দেখতে বা বেড়াতে যেতাম। এখন ভিসা বন্ধ থাকায় কেউ পার হতে পারছে না। ভারত এমন বৈরী নীতি মেনে চলবে, তা প্রত্যাশিত নয়।”

হিলি ইমিগ্রেশন অফিসার মো. আরিফুল ইসলাম বলেন, “৫ আগস্টের আগে ইস্যু করা ভিসাধারীরা এখনও চলাচল করছেন, তবে সংখ্যাটা খুবই কম। ফলে সরকারের রাজস্বেও বড় প্রভাব পড়ছে।”

স্থানীয়রা ও ব্যবসায়ীরা উভয়েই ভারতের হাইকমিশনের প্রতি দ্রুত ভিসা কার্যক্রম পুনরায় চালুর দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া কাহালু উপজেলা প্রশাসনের উদ্যোগে ফটোগ্ৰাফি প্রতিযোগিতা

1

‎নিয়ামতপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের মতবিনিময় সভা অনু

2

দিনাজপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে চেম্বার ও ব্যব

3

ব্রাহ্মণবাড়িয়ার অনেক দেয়ালে দেয়ালে হাদির ‘উক্তি’

4

বাবুগঞ্জে হযরত আফসার আলী সিকদারের পবিত্র উরস শরীফ উপলক্ষে ওয

5

চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির বিশেষ সাধারণ সভা অনুষ

6

নগরীর যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে

7

বাবার ফেলা যাওয়া দুই শিশু বাঁচানো গেল না ১৪ মাসের মোর্শেদকে

8

মৌলভীবাজার চেম্বার নির্বাচন,আপীল করার পর চুরান্ত ফলাফল

9

শিবগঞ্জে রাস্তা নির্মাণে নিম্ন সামগ্রী ব্যবহারের অভিযোগ

10

নিয়ামতপুরে বয়স্ক ভাতা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন

11

ফুলবাড়ীতে তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে বিজয় দিবসে খেলাধুলার আয

12

বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির প্রচারণা কর্মসূচি

13

ময়মনসিংহে ভূমি অফিসার্স কল্যাণ সমিতি এর অভিষেক ও সাংস্কৃতিক

14

স্বাস্থ সেবার FWV–FPI–FWA চাকরিজীবীদের কর্মবিরতি শুরু

15

জামিন ছাড়াই হত্যা মামলার ৩ আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ

16

মাদারীপুরে আড়িয়াল খাঁ ব্রিজ এর উপর ভয়াবহ দূর্ঘটনায় নিহত ৩

17

বিনা সরিষা- ১১ জাত প্রায়োগিক পরীক্ষনের মাঠ দিবস পালিত

18

পটুয়াখালীতে গাঁজা সহ দুই জন গ্রেপ্তার

19

খালেদা জিয়ার প্রয়াণে ঝালকাঠিতে শোকের স্তব্ধতা, বন্ধ ছিল ব্যব

20