জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

শিবগঞ্জে ড্রেন নির্মাণে বিকল্প রাস্তা-সাইনবোর্ড না থাকায় ভোগান্তি চরমে

হাফিজুর রহমান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপরিকল্পিত ড্রেন নির্মাণ কাজ শুরু হওয়ায় বিকল্প রাস্তা ও সাইনবোর্ড না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। এতে ওই রাস্তা দিয়ে চলাচল করায় আহত হয়েছেন স্থানীয় বাসিন্দা আব্দুস সোবহানসহ কয়েকজন পথচারী। বুধবার বিকালে সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার কানসাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হরিপুর এলাকায় এডিপির অর্থায়নে একটি ড্রেন নির্মাণ করেছে স্থানীয় প্রকৌশল অধিদপ্তর। এতে পাকা রাস্তা ভেঙ্গে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। স্থানীয়দের অভিযোগ, কানসাট-চৌডালা সড়কের শেষ প্রান্ত থেকে ড্রেণ নির্মান করলে এর সুফলভোগ করতো জনগণ। কিন্তু বর্তমানে যেখান থেকে ড্রেন নির্মাণ হচ্ছে এর পশ্চিম পাশের সরকারি জমি দখলের অশঙ্কা রয়েছে।  স্থানীয়রা আরও বলেন, অপরিকল্পিত ১১০ ফিটের ড্রেন নির্মাণ বাস্তবায়ন হলেই কোন কাজেই আসবে না জনগণের বরং ময়লা আবর্জনা জমে থাকলে এলাকা দুষিত হওয়ার পাশাপাশি মশার উপদ্রব বেড়ে যাবে। যদি কানসাট-চৌডালা সড়কের শেষ প্রান্ত থেকে পুটিমারী বিল পর্যন্ত ড্রেন নির্মাণ হলে পানি নিষ্কাশন ব্যবস্থা হবে। এ বিষয়ে এলজিইডির দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদের বরাদ্দ কম থাকায় পুঠিমারী বিলের অংশ পর্যন্ত ড্রেন নির্মাণ সম্ভব হচ্ছে না। পরবর্তীতে ড্রেন নির্মাণ বৃদ্ধি করে পানি নিষ্কাশনের ব‍্যবস্থা করা হবে। 

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টুঙ্গিপাড়ায় মহান বিজয় দিবস পালিত

1

কোম্পানীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় স্বেচ্ছাসেবক দলে

2

বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি

3

অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এর উদ্যোগে ফ্রি মেডিকেল

4

পার্বতীপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী: প্রযুক্তির

5

গণপ্রতিরক্ষার শক্তিশালী স্তম্ভ ভিডিপি সুবর্ণজয়ন্তীতে মহাপরি

6

চালিতাডাঙ্গা আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজে দেশনেত্রীর র

7

ফরিদপুরে আলোচিত ও ভাইরাল সেই ছিনতাইকারী র‍্যাবের হাতে গ্রে

8

কালাই সরকারি মহিলা কলেজে জেলা রোভার মুটে সাফল্য

9

গোবিন্দগঞ্জে আসামি ধরতে গিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা,

10

রায়গঞ্জের নিমগাছীতে আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপির প্র

11

জামায়াতের অবস্থান কর্মসূচি

12

বোরহানউদ্দিনে বসুন্ধরা শুভ সংঘ কর্তৃক মাদক বিরোধী র‍্যলী

13

মাগুরা-২ আসনে কাজী সালিমুল হক কামালের মনোনয়ন দাবিতে বিশাল জন

14

বগুড়ায় মুরগি চুরির বিরোধে ভুট্টোর পর মারা গেল প্রতিপক্ষের স্

15

মাতারবাড়ীতে টমটম গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল টমটম

16

ভুরুঙ্গামারীতে মাদক সেবনের দায়ে এক যুবকের ৬ মাসের কারাদণ্ড

17

ছেলের হাতে পিতার নির্মম খুন

18

চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত থেকে বিজিবি’র বিদেশি পিস্তল,ম্যাগ

19

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিস্ফোরক ও একাধিক মামলার আসামী

20