জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

ইভটিজিং এর প্রতিবাদ করায় নৈশ প্রহরীর ওপর হামলা- মানববন্ধনে শাস্তির দাবী

মোঃজিয়াউল ইসলাম 
পাবনার ঈশ্বরদীতে স্কুল পড়ুয়া ছাত্রীদের ইভটিজিং এর প্রতিবাদ করায় বিদ্যালয়ের এক কর্মচারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার (২৭ অক্টোবর)  সকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক-কর্মচারী, সহপাঠী শিক্ষার্থী ও অবিভাবকরা।

মানববন্ধনে বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর তরিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক ওয়াসিম উদ্দিন,  ইউপি সদস্য আক্তারুল ইসলাম, বিএনপি নেতা আল্লেক প্রাং, আলমগীর হোসেন, মোস্তাফাজামান নয়ন, বাবু মজুমদার,  রমজান আলী মজুমদার, মাঃ রফিকুল ইসলাম ফারুকী সহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে জানান, বেশ কিছুদিন যাবৎ বিদ্যালয়ের আসা যাওয়ার পথে মানিকনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের নানানভাবে উত্ত্যক্ত করে আসছে স্থানীয় কয়েকজন বখাটে। গতকাল রবিবার বিদ্যালয় ছুটির পর ওই বখাটেরা আবারো শিক্ষার্থীদের অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে উত্ত্যক্ত করে। সেখানে উপস্থিত বিদ্যালয়ের নৈশ প্রহরী শিহাব উদ্দিন ঘটনাটির তাৎক্ষণিক প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে রবিবার দিনগত মধ্যরাতে বিদ্যালয় মাঠে নৈশপ্রহরী শিহাব উদ্দিন কে একা পেয়ে অস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে ওই বখাটেরা। পরে শিহাবের আত্ম চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়।
বক্তারা আরো বলেন, দ্রত সময়ের মধ্যে এসব বখাটেদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে, যেন ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড কেউ জড়িত হওয়ার সাহস না পায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর তরিকুল ইসলাম জানান, এ বিষয়ে সকল অবিভাবক ও জনপ্রতিনিধিদের সঙ্গে পরামর্শ হয়েছে। আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান, ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক বিজন কুমার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুর জেলা প্রশাসকের কাছে আশা’র ৫২৫ পিস কম্বল হস্তান্তর

1

বিনাসরিষা - ১১ জাত প্রায়োগিক পরীক্ষনের মাঠ দিবস পালিত

2

ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পরিষদ মাসিক সভা অনুষ্ঠিত

3

কালিয়াকৈর বেগম খালেদাজিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অ

4

ভোলায় দ্বিতীয় দিনের মতো অভ্যন্তরীণ ৫ রুটে বাস সিএনজির ধর্ম

5

গুইমারার নবাগত অফিসার ইনচার্জ সাথে গুইমারা প্রেসক্লাব সাংবাদ

6

হোসেনপুরে খাবারের সন্ধানে লোকালয়ে বানর

7

ধর্ষণ মামলায় অধ্যক্ষ কারাগারে

8

ঈশ্বরদীতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত

9

বিরলে সদকায়ে জারিয়া হিসেবে এতিম শিশুদের মাঝে ছাগল বিতরণ

10

টেকনাফে ৭৫ হাজার পিছ ইয়াবাসহ ২ মাদককারী আটক

11

স্পেশাল অলিম্পিকসে পদক জয়ী জামালপুরের প্রতিবন্ধী খেলোয়াড়দের

12

ধানের শীষের পক্ষে নির্বাচনী মিছিল

13

আদালতের রায়কে কেন্দ্র করে মিষ্টি বিতরণ

14

দূর্গাহাটায় সার্ক সমিতির প্রতারণায় ক্ষতবিক্ষত শত পরিবার

15

কালকিনিতে স্ত্রীকে বিষ খাইয়ে হত্যা চেষ্টার অভিযোগ স্বামীর বি

16

সেনবাগ ও আংশিক সোনাইমুড়ী আসনের ১১ দলীয় জোটের প্রার্থী সুলতান

17

বগুড়াবাসীর আশার আলো নিয়ে আসছেন নবাগত জেলা প্রশাসক তৌফিকুর রহ

18

কয়রায় জামায়াতের মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে,,

19

সাদুল্লাপুরে গণঅধিকার পরিষদের কমিটির অনুমোদন

20