জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নিজের কিছু হলে ইরানকে ‘পৃথিবী থেকে মুছে ফেলার’ নির্দেশনা দিয়েছেন ট্রাম্প

যদি ইরান তাকে হত্যা করে তাহলে ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার নির্দেশনা দিয়ে রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (২০ জানুয়ারি) নিজেই এ তথ্য জানিয়েছেন ট্রাম্প।

ইরান গতকাল হুমকি দেয় যদি তাদের প্রধান নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয় তাহলে ট্রাম্পের শুধু হাতই বিচ্ছিন্ন করা হবে না তাকে হত্যাও করা হবে। এর জবাবে পাল্টা এ হুমকি দিয়েছেন ট্রাম্প।

ইরানের সেনাবাহিনীর জেনারেল আব্দুলফজল শেখারচি বলেন, “ট্রাম্প জানেন যদি আমাদের নেতাদের দিকে আগ্রাসনের কোনো হাত বাড়ানো হয়, তাহলে আমরা শুধু ওই হাতটিই বিচ্ছিন্ন করব না। আর এটি শুধুমাত্র কোনো স্লোগান নয়, বাস্তব কথা।” তিনি আরও বলেন, “আমরা পুরো বিশ্বে আগুন জ্বালিয়ে দেব এবং তাদের জন্য কোনো নিরাপদ স্থান রাখব না।”

ইরানি জেনারেলের হুমকির জেরে ট্রাম্প বলেছেন, “আমার খুবই কঠোর নির্দেশনা দেওয়া আছে, (যদি) কিছু হয়। তারা (মার্কিন সেনা) ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলবে।” গত বছরও ট্রাম্প একই ধরনের হুমকি দিয়েছিলেন। তিনি বলেন, যদি ইরান আমাকে হত্যা করে তাহলে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে।

২০২০ সালে ইরাকের রাজধানী বাগদাদে ইসলামিক বিপ্লবী গার্ডের চৌকস ইউনিট কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। এরপর ট্রাম্পকে ওই সময় হত্যার হুমকি দেয় ইরান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনায় লজিক প্রকল্পের জলবায়ু ঝুঁকি বীমা বিষয়ক কর্মশালা অনুষ

1

মেলান্দহে বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল শিশুর, আহত ৪

2

মাসদাইরে যৌথ বাহিনীর অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক

3

নওগাঁয় সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি

4

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবি

5

বান্দরবানের লামায় যৌথ বাহিনীর ওপর হামলা

6

নওগাঁর নিয়ামতপুরে সরকারিভাবে নির্মিত হচ্ছে গোরস্থান

7

পটুয়াখালীতে নিখোঁজ ২ জেলের মৃতদেহ উদ্ধার

8

মাওলানা জুবায়ের হোসেন' ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন

9

আওয়ামী লীগকে ফেরাতে আমেরিকার মাস্টারপ্ল্যান : রনি

10

নড়াইলের কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা বহিষ্কা

11

একজন দক্ষ ও মানবিক অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল ইসলাম

12

রায়গঞ্জে অবৈধভাবে জমির টপ সয়েল কাটায় দুটি ভেকু্ ম্যাসিন জব

13

ভয় দেখাতেই মাঠে নেমেছি

14

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল

15

প্রতীক বরাদ্দের পর নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ডাঃ রাজন

16

বারহাট্টা রেলওয়ে স্টেশনে প্রয়োজনীয় প্লাটফর না থাকায় যাত

17

সিরাজগঞ্জে প্রকাশ্য দিবালোকে কলেজছাত্র হত্যা

18

হোসেনপুরে ছাদ বাগানে বস্তা প্রযুক্তির আদা ও হলুদ চাষে রাজীবে

19

দিনাজপুর-৫: দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রে

20