জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

স্বাস্থ সেবার FWV–FPI–FWA চাকরিজীবীদের কর্মবিরতি শুরু

 
মিয়া সুলেমান
প্রজ্ঞাপিত নিয়োগবিধি ২০২৪ অবিলম্বে বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ–অধিভুক্ত পরিবার পরিকল্পনা অধিদফতর (DGFP)-এর তিন গুরুত্বপূর্ণ ক্যাডার—পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) ও পরিবার কল্যাণ সহকারী (FWA)—সারাদেশে কর্মবিরতি শুরু করেছেন।
জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ময়মনসিংহের ইশ্বরগঞ্জসহ দেশের বিভিন্ন উপজেলায় ইতোমধ্যে এই তিন ক্যাডারের চাকরিজীবীরা ঘোষণা অনুযায়ী কর্মবিরতি পালন করছেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ তিন ক্যাডারের কার্যক্রম নির্বিঘ্নে চালানোর লক্ষ্যে নতুন নিয়োগবিধি প্রণয়ন করা হলেও তা বাস্তবায়ন করা হয়নি। এতে মাঠপর্যায়ে কর্মরত প্রায় ৮ হাজার FWV, ৮ হাজার FPI, এবং ২৫ হাজার FWA
নিরবচ্ছিন্ন সেবা প্রদান করেও বৈষম্যের শিকার হচ্ছেন।
তাদের অভিযোগ, জন্মনিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা, নববিবাহিত দম্পতি সেবা, 
মা–শিশু স্বাস্থ্যসেবা, জরুরি পরিস্থিতিতে ২৪/৭ মাঠসেবা দেওয়ার পরও পদোন্নতি, বেতনগ্রেড ও পেশাগত স্বীকৃতি নিয়ে অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।
বক্তারা আরও জানান, সরকারের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী ২০১৮–২১ সালের 
তৃতীয় ও চতুর্থ শ্রেণির বিস্তৃত সংস্কারকাজে এই তিন ক্যাডারকে অন্তর্ভুক্ত করা হলেও ২০২৪ সালের প্রজ্ঞাপিত নিয়োগবিধি আজও বাস্তবায়িত হয়নি। এতে 
হাজার হাজার কর্মকর্তা–কর্মচারীর কর্মজীবন স্থবির হয়ে আছে।
স্বাস্থ্যসেবার অন্যতম বৃহৎ তিন ক্যাডার একত্রিত হয়ে তাদের পেশাগত উন্নয়ন ও ন্যায্য অধিকার আদায়ের দাবি তুলেছেন। মাঠপর্যায়ের সেবা আরও কার্যকর ও পেশাদারভাবে পরিচালনার জন্য যে নিয়োগবিধি প্রণয়ন করা হয়েছিল, তার বাস্তবায়নের দাবি স্বাস্থব্যবস্থা উন্নয়নে সহায়ক হতে পারে। সংগঠিত কর্মসূচির মাধ্যমে দাবি জানানোয় আলোচনার সুযোগ রয়েছে বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—হালিমা আক্তার জিন্না, আহ্বায়ক, বাংলাদেশ পরিবার কল্যাণ পরিদর্শিকা এসোসিয়েশন; মুনা পারভিন, সদস্য সচিব, পরিবার পরিকল্পনা পরিদর্শক সমন্বয় কমিটি; এবং মো. সোহেল হোসেন, আহ্বায়ক, 
পরিবার কল্যাণ সহকারী সমন্বয় কমিটি।
তারা অবিলম্বে প্রজ্ঞাপিত নিয়োগবিধি বাস্তবায়নে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতপুরে সরকারি রাস্তা দখল করে বসত বাড়ি হিসেবে বসবাস করিতেছ

1

বেনাপোল কাস্টমসের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা

2

বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি

3

নওগাঁয় বস্তায় আদা চাষে সাফল্যের জোয়ার

4

নোয়াখালীতে যুবককে ৩০০বার কুপিয়ে হত্যা

5

নির্বাচন যত বিলম্ব হবে সংকট তত বাড়বে -মাহমুদুর রহমান মান্না

6

কোনো দল নিষিদ্ধ নয়, অপরাধীর শাস্তি চান তারেক রহমান

7

হাদী হত্যার বিচার দাবিতে উত্তাল চট্টগ্রাম, নিউমার্কেট এলাকায়

8

সাপাহারে ইত্তেফাকুল উলামা পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

9

সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় দুই হ

10

মনিরুল হাসান বাপ্পীকে সদস্য সচিব করাই কয়রায় আনন্দ মিছিল

11

মাইজবাড়ীতে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হন সেলিম

12

এক কোটি টাকার সড়ক নির্মাণে নিম্নমানের কাজ: ঠিকাদার-প্রকৌশলীর

13

ভোলাগঞ্জে সাহাব উদ্দিনকে গণসংবর্ধনা

14

উলুকান্দির মুর্শিদ শাহ-এর মাজারে ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ডে

15

নওগাঁ-৪৯ মান্দা-৪ আসনে জামায়াতের বিশাল মোটরসাইকেলের শোডাউন

16

চাঁপাইনবাবগঞ্জে বৈশাখী টেলিভিশন ২০ বছর পেরিয়ে ২১ বছরে পদার্

17

গোপালগঞ্জ ০৩ আসনের বিএনপি প্রার্থী -এসএম জিলানীর,নির্বাচনী প

18

জনপ্রিয়তার শীর্ষে আলহাজ্ব কবির আহমেদ ভূইয়া

19

মনোনয়নপত্র দাখিল করেছেন ভৈরব-কুলিয়ারচর আসনের বিএনপি মনোনীত প

20