জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ভোলাহাট বড়গাছী বাজারে মৃত পোল্ট্রির মাংস বিক্রি চেষ্টাকালে আটক

এমডি শামীম হোসেন
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের বড়গাছী বাজারে মৃত পোল্ট্রির মাংস বিক্রির অভিযোগে এক পোল্ট্রি বিক্রেতাকে আটক করেছে বাজারের সাধারণ মানুষ। এ ঘটনাকে কেন্দ্র করে তার দোকানে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর চালায়।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে। সরজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন ধরে বাজারে মুরগির মাংস বিক্রি করে আসছেন মোঃ সাদিকুর ইসলাম (৫৫)। স্থানীয় এক নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি জানান, “আমরা যখন তার পোল্ট্রি ঘর থেকে জবাই করা মুরগি নিয়ে আসতে দেখি, তখন সন্দেহ হয় কেন মুরগির শরীরে রক্তের কোনও চিহ্ন নেই। বিষয়টি জানতে চাইলে তিনি প্রথমে টালবাহানা করেন।”

পরে কথোপকথনের একপর্যায়ে সাদিকুর ইসলাম স্বীকার করেন, তিনি মোশারফ (৩২) নামের এক ব্যক্তির অনুরোধে মৃত মুরগি এনে দিচ্ছিলেন—যা নাকি তার (মোশারফের) কুকুরের খাবারের জন্য।

এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তাকে আটক করে এবং দোকানে ভাঙচুর চালায়। পরে বাজার কমিটি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

স্থানীয়রা দাবি করেছেন, খাদ্য নিরাপত্তার স্বার্থে এমন অসাধু কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের অধিকার বনাম ভাতের লড়াই

1

রায়গঞ্জে অভিমানী কিশোরীর আত্মহত্যা

2

বান্দরবান রোয়াংছড়িতে অর্ধগলিত লাশ উদ্ধার

3

কৃষিজমি রক্ষায় অভিযান

4

ভাঙ্গুড়ায় চাঁদাবাজির অভিযোগে যৌথ বাহিনীর অভিযানে আটক সহোদর

5

বিসিক উদ্যোক্তা মেলা ২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে পুলিশ সুপার দি

6

মানববন্ধনে সন্ত্রাসী হামলার প্রতিবাদ

7

টুঙ্গিপাড়ায় শিকারিদের হাত থেকে ১৬টি অতিথি পাখি উদ্ধার ও অব

8

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় কাজী ওবায়দুর

9

নারায়ণগঞ্জ-৫ আসনে ‘স্বৈরাচারের দোসর’ প্রার্থী গ্রেপ্তারের দা

10

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫১০ মেট্রিকটন চাল আমদানি

11

চুনারুঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

12

দিনাজপুরে ২ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার বীজআলু হিমাগার

13

বগুড়ায় মর্মান্তিকভাবে অন্ডকোষে ছুরিকাঘাত করে ১ লক্ষ ৪২ হাজ

14

কুষ্টিয়ায় সিভিল সার্জন কার্যালয়ে তালা ঝুলিয়ে প্রতিবাদ

15

আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা বদ্ধ পরিক

16

চৌদ্দগ্রামে মিতল্লা সড়ক নির্মাণে অনিয়ম

17

এতো মানুষের সামনে আমি কোনো অন্যায় করতে পারবো না

18

আমি গর্ভে ছিলাম

19

তালাবদ্ধ কয়রার উত্তর বেদকাশী উপস্বাস্থ্য কেন্দ্র ;সেবাবঞ্চি

20