জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

বান্দরবানের লামায় ৫টি ইটভাটায় অভিযানে, ১০ লক্ষ টাকা জরিমানা

মোঃ আবু বক্কর সিদ্দিক 

পার্বত্য জেলা বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়নে ইটভাটায় উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টায় থেকে ৩টা পর্যন্ত ফাইতং ইউনিয়নে ফাদুর ছড়া ও বাঙ্গালি পাড়া নামক স্থানে অবৈধভাবে ইট পোড়ানো, পাহাড় কর্তনের অপরাধে FAC, MMB, MHB, 3BM, SBW ব্রিকস এর মালিক'কে ২ লক্ষ টাকা ও জ্বালানী কাঠ জব্দ করা হয়। ৫টি ব্রিকস মালিক কাছ থেকে ২ লক্ষ টাকা করে মোট ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকা অর্থদণ্ডারোপ জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন লামা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ,অভিযানে সহযোগিতা ছিলেন বান্দরবান পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক মো. রেজাউল করিম, লামা বন বিভাগ ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা এস.এম হাবিবুল্লাহ ও থানা পুলিশ। অভিযানে লামা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ  প্রতিবেদক'কে বলেন, ইট প্রস্তুত করার উদ্দেশ্যে পাহাড় থেকে মাটি কেটে কাঁচামাল ইট তৈরি করায়। মোবাইল কোর্টে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ১৫ (১) লংঘনের দায়ে ফাইতং এলাকায় অবৈধভাবে গড়ে উঠা ৫ টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধভাবে ইট পোড়ানো ও পাহাড় কর্তনের অপরাধে ৫ টি ইটভাটার মালিক'কে মোট ১০ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। পরিবেশ ধ্বংসের সাথে জড়িতদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।ঘটনার সত্যতা নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, ফাইতংয়ে ৫টি অবৈধ ইটভাটা থেকে মোট দশ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। অন্য উপজেলায় গড়ে ওঠা ইটভাটাসহ আরও কয়েকটি ইটভাটার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল বন্দরের এপিবিএন পুলিশের ৪০ সদস্যকে বদলি

1

নাসিরনগরে জামিয়া মতিনিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার ১১তম সালান

2

সেনবাগের অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

3

দিনাজপুরে কারিতাসের উদ্যোগে সম্প্রীতি ও আন্তঃধর্মীয় কর্মশালা

4

নওগাঁ -১ আসনে চতুর্মুখী লড়াইয়ের আভাস; ভোটের মাঠে কে এগিয়ে

5

ধামরাই বাশি বেগম জিয়ার মৃত্যুতে আমরা সবাই গভীরভাবে শোকাহত

6

ঈশ্বরদী প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী হাবিবু

7

ভালুকা বিএনপি'র ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্য

8

সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপ মারা গেছেন

9

আমার কোনো হাঁসের ডিম যেন চুরি না হয় : রুমিন ফারহানা

10

বাঞ্ছারামপুরে মহাসমাবেশে ঐক্যবদ্ধ বিএনপির একটাই দাবী ধানের শ

11

যশোরে ইসলামী আন্দোলনের দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

12

পাঁচবিবিতে ইয়ানুর হত্যা মামলার প্রধান আসামি র‍্যাবের যৌথ অভি

13

সাদুল্যাপুর,মীরপুর ব্যবসায়ী নুরনবীকে কপিয়ে হত্যা

14

সাবেক এমপি তানভীর শাকিল জয়সহ পরিবারের ৮৬ ব্যাংক হিসাব জব্দের

15

কিশোরগঞ্জের ৩টি সংসদীয় আসনে ১৮ জনের মনোনয়ন বৈধ

16

যশোর-৬ (কেশবপুর) আসনে হাতপাখার প্রার্থী গাজী সহিদুল ইসলামের

17

বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষনের চেষ্টা

18

ফুলবাড়ীতে সাংবাদিকদের সঙ্গে বিএনপি'র মনোনীত প্রার্থীর মতবিন

19

রাতভর গৃহবধূকে গণধর্ষণ

20