জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মহাসচিবের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান

সবুজ রাজ 
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ার অভিযোগে রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরীর নিকট কারণ দর্শানোর নোটিশ জারি করেছে রাজবাড়ী জেলা বিএনপি। শনিবার (১৬ নভেম্বর) জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলীর স্বাক্ষরে এ নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়, ১৬ নভেম্বর ২০২৫ রবিবার বিকাল আনুমানিক ৫টা ১৫ মিনিটে রাজবাড়ী সদর থানাধীন গোয়ালন্দ মোড় এলাকায় রাজবাড়ী–ফরিদপুর প্রধান সড়কে অবস্থান নিয়ে রাজবাড়ী-১ আসনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে পৌর বিএনপির কয়েকজন কর্মীকে সাথে নিয়ে একটি মিছিল শুরু করেন আকমল হোসেন চৌধুরী।

এসময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে অত্যন্ত কুরুচিপূর্ণ স্লোগান দেন বলে অভিযোগ করা হয়। এমন স্লোগানকে নোটিশে “নিন্দনীয়, দলীয় শিষ্টাচারবিরোধী এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ” হিসেবে উল্লেখ করা হয়েছে।

ঘটনার ভিডিও ইতোমধ্যে বিভিন্ন ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এবং জেলা বিএনপির নজরে এসেছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

দলীয় নোটিশে বলা হয়, একজন দায়িত্বশীল নেতা হয়েও আকমল হোসেন চৌধুরী অশ্লীল ও কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন এবং দলীয় শৃঙ্খলার মারাত্মক লঙ্ঘন করেছেন।

এই পরিস্থিতিতে তাকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ব্যাখ্যা সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে সতর্ক করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ ১,৫১,৫৩৬ ঘন্টা পর নিজদেশে জননেতা তারেক রহমান

1

বগুড়ায় স্বামীর হাতে স্ত্রী খু/ন হত্যার বিচারের দাবিতে বগুড়

2

আগৈলঝাড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

3

নওগাঁয় ডিবির অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

4

স্বামীর জন্য ভোট চাইতে হাতিয়ায় গ্রামে গ্রামে যাচ্ছেন হান্নান

5

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইন্স্যুরেন্স কর্মকর্তার ম

6

আনোয়ারা স্টুডেন্টস এসোসিয়েশনের ৪৪ সদস্যের কার্যনির্বাহী পরিষ

7

জামাতের আমির সহ দলটির 7 প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের নির্দে

8

পাবনার সুজানগরে মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন

9

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: লোহাগাড়ায় জামায়াত সমর্থককে অর্থদণ্

10

সদরপুরে বাংলাদেশ সমন্বিত উন্নয়ন ফোরামের শুভ উদ্বোধন ও মিলাদ

11

কালাইয়ে অধ্যক্ষ আমিনুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

12

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা ও প্রচারণায় ব

13

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ): মনোনয়নপত্র সংগ্রহ করলেন ১৭

14

বিএমপির উদ্যোগে সাভারে কম্বল বিতরণ অনুষ্ঠান

15

মোঘল নগরে জামায়াতের নির্বাচনি ক্যাম্পেইন অফিসের জমকালো উদ্বো

16

ধান ব্যবসায়ীদের কাছে জিম্মি সাধারণ কৃষক

17

চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়ি দখল ও হামলার ঘটনায় দোষীদের বিচারের

18

গৌরনদীতে যুবলীগ নেতার লাশ উদ্ধার

19

পাবনা ০৩ধানের শীষের প্রার্থী তুহিন এর বিশাল জনসভা

20