জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে যুব ইউনিয়নের সম্মেলন শেষে ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা

 নূর আলম
কর্মসংস্থান ও ভোটাধিকারের দাবিতে জেগে উঠো তারুণ্য”এই শ্লোগানকে সামনে রেখে নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশ যুব ইউনিয়নের দশম উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর ২০২৫) দুপুর ২টায় উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু।

সম্মেলনের প্রধান অতিথি ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিশিষ্ট চিকিৎসক কমরেড ডা. দিবালোক সিংহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিপিবি নেত্রকোণা জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আলকাছ উদ্দিন মীর, যুব ইউনিয়ন জেলা কমিটির সভাপতি জয় কুমার দে পুলক, এবং সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মোরশেদ আলম।

এছাড়া আরো বক্তব্য দেন কেন্দ্রীয় যুব ইউনিয়নের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন, উদীচী শিল্পী গোষ্ঠীর উপজেলা সভাপতি শামছুল আলম খান, ক্ষেতমজুর সমিতির সভাপতি আজিম উদ্দিন, কৃষক সমিতির সভাপতি আব্দুল মালেক সরকার, এবং ছাত্র ইউনিয়নের উপজেলা সভাপতি জহির রায়হান।

সম্মেলন পরিচালনা করেন উপজেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক রমজান আলী সরকার এবং সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মো. নজরুল ইসলাম।

দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনে যুবসমাজের অধিকার, কর্মসংস্থান, গণতন্ত্রচর্চা, সাংগঠনিক বিকাশ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিভিন্ন সেশন ও আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা ও জেলা থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে পুরো অনুষ্ঠানমঞ্চ প্রাণবন্ত হয়ে ওঠে।

রাতে কমরেড মণি স্মৃতি জাদুঘর হলরুমে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে রমজান আলী সরকারকে সভাপতি, সাদ্দাম হোসেনকে সাধারণ সম্পাদক এবং মীর আল মামুনকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর-১ আসনে বিএনপির প্রার্থী বদলের জোর গুঞ্জন, তৃনমূলের নেতা

1

সিলেটে আইনুল হক কাসিমীর মুক্তির দাবিতে রেনেসাঁর মানববন্ধন

2

কুড়িগ্রামে অর্থের বিনিময় আটককৃত মাদক কারবারিকে ছেড়ে দেওয়

3

মহান বিজয় দিবস উপলক্ষে আনোয়ারায় বিএনপির বিজয় র‍্যালী ও কেন্দ

4

দুমকীতে পাগলা কুকুরের কামড়ে আহত ৩২

5

ইকড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত, উপস্থিত ছি

6

ধর্মীয় সম্প্রীতি রক্ষায় নুরুল হুদার উদ্যোগ প্রশংসনীয়

7

নেত্রকোনার বারহাট্টায় মাদক ও জুয়ার বিরুদ্ধে বক্তব্য দেওয়ায়

8

বেলকুচিতে হেরোইন ও নগদ টাকা সহ স্ত্রী আটক স্বামী পলাতক

9

মহাসড়কে টায়ার জ্বালিয়ে জয়পুরহাট-২ আসনের বিএনপির মনোনয়ন পরিবর

10

পাবনা ‎ঈশ্বরদী জেলা আমিরের উপরে আক্রমণ

11

হাদীর উপর গুলির প্রতিবাদে ধামরাইতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয

12

আরকান রোডে সড়ক নিরাপত্তা হুমকিতে, লবণ ও বালুবাহী ট্রাকের বির

13

আল হাসান তাহফিজুল কুরআন মাদ্রাসার বার্ষিক সভা সম্পন্ন

14

১৫ ঘণ্টা পর জামিনে মুক্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা

15

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক সফিক ইসলাম আহত

16

মৌলভীবাজার ৮ শতাধিক হিন্দু পরিবার জিম্মি

17

ঢাকায় প্রাথমিক শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে পার্বতী

18

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা দোয়া মাহফিল অনুষ্ঠি

19

টাঙ্গাইলের সখীপুরে ফুটবল খেলা দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় য

20