জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

এবার সাংস্কৃতিক অঙ্গন থেকে যাঁরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ গ্রহন করতে চাচ্ছেন

মো: শাহজাহান আলী 

প্রতি নির্বাচনের ন্যায় এবারো ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে যে সকল সাংস্কৃতিক ব্যক্তিত্ব অংশ গ্রহন করতে চান তাঁদের মধ্যে উল্লেখযোগ্য যোগ্য হলেন-নিলফামারী-৪ আসনে বাংলাদেশের সংগীত জগতের ব্ল্যাক ডায়মন্ড খ্যাত শিল্পী বেবি নাজনীন,তিনি ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করতে চেশেছিলেন।সিরাজগঞ্জ  -১ আসনে আরেক প্রথিতযশা শিল্পী এবং বিখ্যাত সংগীত পরিবারের সন্তান কন্ঠ শিল্পী কনকচাপা,তিনি ২০১৮ সালের নির্বাচনে প্রতিদ্বন্দিতা করে আওয়ামী লীগের রাতের ভোটের কারনে হেরে যান।ঝিনাইদহ -৩ আসনে আরেক বিখ্যাত সংগীত শিল্পী মনির খান।তিনি ২০০৮ সালে বিএনপি থেকে মনোনয়ন পেয়েও শেষ মুহূর্তে ঐক্যজোটের প্রার্থী এক জামাত নেতার কারনে মনোনয়ন বঞ্চিত হন।এবার তিনি আশাবাদী যে ঐ আসনে তিনিই মনোনয়ন পাবেন।ক্রিকেট বোর্ডের বর্তমান  পরিচালক ও এক সময়ের সংগীত জগতের হার্টথ্রব আসিফ আকবর নির্বাচন করবেন বলে গুঞ্জন উঠেছে।চাঁপাইনবাগঞ্জ থেকে চিত্র জগতের খল নায়ক শিবা সানুও নির্বাচনের ট্রেনে উঠতে চান এবার।এছাড়াও সিলেট -৬ আসনে অভিনেতা হেলাল খান এবং মুন্সিগঞ্জ-২ ও ঢাকা-৪ আসন থেকে যথাক্রমে অভিনেতা বাবুল আহমেদ ও চিত্র প্রযোজক এম এ মালেক নির্বাচন করতে আগ্রহী।
যদিও বিএনপি ইতোমধ্যেই ১০টি সাংগঠনিক বিভাগের প্রার্থীদের সাথে মনোনয়নের ব্যাপারে প্রাথমিক আলোচনা শেষ করেছেন।
তবে চুড়ান্ত মনোনয়নের জন্য আমাদের আরো কিছু দিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন বিএনপির এক স্হায়ী কমিটির সদস্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

1

তাড়াশে গভীর নলকূপের শ্যালো মেশিন চুরি ও পানির পাইপ ভাঙচুরের

2

রাজধানির সাভারে যুবদলের লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

3

হাতিয়ায় তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে উচ্ছ্বসিত দলের নেত

4

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি আককাস সিকদার

5

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন ৪৫০ টির অধিক ঘর পুড়ে চাই।

6

‎সরাইল–২ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

7

বাংলাদেশ না খেললে বিশ্বকাপ থেকে সরে যেতে পারে পাকিস্তানও

8

কালীগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

9

শিবচরে মশাল মিছিল–অবরোধে ঘণ্টাব্যাপী স্থবির এক্সপ্রেসওয়ে, উত

10

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দিনাজপুরে দো

11

দিনাজপুরে কাজী বোরহান স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬-এর

12

ধানের শীষের প্রতীক নিয়ে মোস্তাফিজুর রহমান বাবুলের নির্বাচনী

13

জোর করে দরজা বন্ধ করে যাত্রীদের ওপর হামলা - ছিনতাইচক্রের বির

14

শ্রীমঙ্গলে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ময়লার ভাগাড় বন্ধে ছাত্

15

মুকসুদপুরে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস

16

টবগী ইউনিয়ানে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ম

17

কয়রায় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের সামাজিক সুরক্ষ

18

বাউরা আলিম মাদ্রাসায় অসৎ পন্থা অবলম্বন করে কমিটি গঠন

19

চিলমারীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপিত

20