জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সেনবাগের অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

মোহাম্মদ উল্লাহ,।।

 

নোয়াখালীর সেনবাগ উপজেলায় পরিবেশ আইন অমান্য করে পরিচালিত দুইটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত কঠোর অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫ ইং) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এ অভিযানে উপজেলার ফাতেমা ব্রিক ফিল্ড ও ভাই ভাই ব্রিক ফিল্ডে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় পরিবেশগত ছাড়পত্র, বৈধ অনুমোদন ও নিরাপত্তামূলক কোনো ব্যবস্থা না থাকায় উক্ত দুই ইটভাটার মালিকদের নিকট থেকে মোট ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এ ছাড়া আদালতের নির্দেশে ইটভাটাগুলোর কাঁচা ইট বিনষ্ট, ভাটা ভাঙচুর এবং ভাটায় পানি ছিটিয়ে আগুন সম্পূর্ণ নিভিয়ে দেওয়া হয়। ফলে ভাটাগুলোর সার্বিক কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায়।

প্রশাসন জানায়, ইটভাটাগুলো জনস্বাস্থ্য, পরিবেশ এবং কৃষিজমির জন্য মারাত্মক ক্ষতিকরভাবে পরিচালিত হচ্ছিল। ওই অঞ্চলের বাসিন্দাদের অভিযোগ ও পরিবেশ অধিদফতরের প্রতিবেদনের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “কেউই আইনের ঊর্ধ্বে নয়। অনুমোদন ছাড়া ইটভাটা পরিচালনা করা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। ভবিষ্যতে সেনবাগে কোনো অবৈধ ভাটা পরিচালিত হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযানে সহায়তা করেন পরিবেশ অধিদফতনের কর্মকর্তা, সেনবাগ থানার পুলিশ সদস্য ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা।

প্রশাসনের কর্মকর্তারা আরও জানান, পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী জেলা-উপজেলায় এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধা-০৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়নপত্র জমা দিলেন অধ্য

1

আঠারবাড়িতে ভূমিদস্যুদের দৌরাত্ম্য

2

ডিফেন্স এক্স-ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শার্শার মতবিনিময় সভা

3

শামীম তালুকদার স্ব পদে বহাল।

4

নিহত শিশু আলিফার পরিবারের খোঁজ নিলেন গণসংহতি নেতা তরিকুল সুজ

5

দিনাজপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সদস্যদের

6

মহিলা কলেজে ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর উদ্যোগে ছাত্রীদের জন্য

7

জানুয়ারিতে ২০২৬ জ্বালানি তেলের দাম কমলো লিটারে ২ টাকা

8

খুলনার কয়রায় গণসংযোগে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল ক

9

বাগেরহাটে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে শেখ ফরিদুল ইসলাম

10

দেশের সমসাময়িক শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চাই

11

কেন সিনেমা মুক্তির তারিখ পেছালেন আমির

12

অনেক রক্তের বিনিময়েই কি শিক্ষকদের ৫% অর্জন?

13

বাঙালির আত্মপরিচয়, অদম্য সংকল্প ও স্বাধীনতার গৌরবোজ্জ্বল অঙ

14

রাজশাহী শহরে প্রশাসন ম্যানেজ করেই চলছে পুকুর ভরাট

15

ঢাকা-সিলেট মহাসড়কে সরাইল বিশ্বরোডে বায়ুদূষণের প্রতিবাদে মানব

16

‎বেগম জিয়া রাজনীতিতে কখনো প্রতিহিংসার চর্চা করেননি -- ড. জিয়

17

ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষি

18

যশোর কালেক্টরেট ভবনের কেবল চুরির সময় যুবক হাতেনাতে আটক

19

খেলাফত শুধু ইসলামের জন্য নয়, প্রতিটি ধর্মের মানুষের নিরাপত্ত

20