জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জের ৩টি সংসদীয় আসনে ১৮ জনের মনোনয়ন বৈধ

 

মোঃ মিজানুর রহমান

কি‌শোরগ‌ঞ্জের তিন‌টি আস‌নে ম‌নোনয়পত্র যাচাই বা দ্বিতীয় দিনে ৩২ প্রার্থীর মধ্যে ১৪ জনের ম‌নোনয়নপত্র বা‌তিল


রবিবার (৪ জানুয়া‌রি) কি‌শোরগ‌ঞ্জের ৬‌টি আস‌নের ম‌ধ্যে বাকি তিন‌টি আস‌নের এম‌পি প্রার্থীর ম‌নোয়নপত্র যাচাই-বাছাই অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। আসনগু‌লো হ‌চ্ছে কি‌শোরগঞ্জ-১,২ ও ৩। ‌জেলা প্রশাসকের স‌ম্মেলন ক‌ক্ষে সকাল ১০‌ টা থে‌কে বেলা ১টা পর্যন্ত রিটা‌র্নিং অ‌ফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম‌ মোল্লার নেতৃ‌ত্বে চ‌লে এ যাচাই-বাছাইয়ের কাজ।

এ সময় পু‌লিশ সুপার ড. এস এম ফরহাদ হো‌সেন, জেলা নির্বাচন কর্মকর্তাসহ বি‌ভিন্ন দপ্ত‌রের কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন। যাচাই-বাছাইয়ে তিন আস‌নের মোট ৩২জন প্রার্থীর ম‌ধ্যে ১৪ জ‌নের ম‌নোনয়নপত্র বা‌তিল করা হয়। 

কিশোরগঞ্জ-১ আসনে মনোনয়ন বাতিলকৃত ৬ জন  হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আজিজুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের হেদায়েতুল্লাহ হাদী, খেলাফত মজলিসের আহমদ আলী, স্বতন্ত্র প্রার্থী রুহুল হোসাইন, স্বতন্ত্র খালেদ সাইফুল্লাহ সোহেল, স্বতন্ত্র রেজাউল করিম খান চুন্নু। 

এছাড়া কিশোরগঞ্জ-২ আসনে বাতিলকৃত ৪ জন হলেন, বিএনএফের বিল্লাল হোসেন, স্বতন্ত্র নূর উদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলনের আবুল বাসার রিজওয়ান, গণ অধিকার পরিষদের শফিকুল ইসলাম।

অপরদিকে কিশোরগঞ্জ- ৩ আসনে বাতিলকৃত ৪ জন হলেন, গণতন্ত্রী পার্টির দেলোয়ার হোসেন ভূইয়া, জাতীয় পার্টির মজিবুল হক চুন্ন, স্বতন্ত্র প্রার্থী এ কে এম আলমগীর, স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম মোল্লা।

তিনটি আসনে বাতিলকৃত ১৪ জনের কারণ হিসেবে হলফনামা সঠিকভাবে পূরণ না করা, তথ্যের গড়মিল, ঋণ খেলাপি, ১ শতাংশ সমর্থক ভোটারের তথ্য ভুল থাকায় এসব মননোনয়নপত্র বাতিল করা হয়।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লা জানান, বাতিলকৃতরা মনোনয়ন বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনে আপীল করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।

ম‌নোনয়ন যাচাই-বাছাই উপল‌ক্ষে সকাল থে‌কে বি‌ভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী‌দের সমর্থকরা রিটা‌র্নিং অ‌ফিসা‌রের কার্যাল‌য়ের সাম‌নে ভিড় ক‌রে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিরনগরে সাবেক সাংসদ সৈয়দ মোর্শেদ কামালের ১৩ তম মৃত্যু বার্

1

মনোহরদীতে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

2

শাহরাস্তিতে গাঁজাসহ যুবক আটক

3

প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়ায় নিয়ে এনসিপি নেতার পদত্যাগ

4

এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে কমলনগরে শিক্ষার

5

আমাদের আরো সচেতন হওয়া প্রয়োজন

6

কলমাকান্দা পূর্ব বাজারে লরির চাপায় নারী নিহত

7

পুলিশের ১৫ ও ১৭ ব্যাচের মেধাবী কর্মকর্তাদের পদোন্নতি ঠেকাতে

8

শ্যামনগরে দেবীপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে নবাগত ইউএনও

9

খাসরাজবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত

10

ফতেহজংপুর দূর্গ" শরীয়তপুর জেলার অন্যতম ঐতিহাসিক নিদর্শন

11

শতবর্ষী হিজল বাগানে দখলদারদের থাবা

12

জাবিতে সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি,সম্পাদক তাড়া

13

দিনাজপুরে কৃষির নবযুগ

14

শামীম তালুকদার স্ব পদে বহাল।

15

কালিগঞ্জে বাল্যবিবাহ বন্ধ করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

16

খুলনায় রূপসা ব্রিজ সংলগ্ন এলাকায় প্রাইভেটকার-ট্রাক সংঘর্ষে আ

17

চরফ্যাশন কলেজ ছাত্রদলের সদস্য সচিব নুরে আলম মৃধার নেতৃত্বে ব

18

বগুড়া শেরপুরে নাতির লাঠির আঘাতে দাদার মৃত্যু

19

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষ

20