জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সুরমা থেকে ১০ হাজার ফুট পাথরবাহী কারগো তালা মাঝিয়ারা মোড়ে নোঙর করেছে

সানজিদুল হক 

ঐতিহ্যবাহী কপতাক্ষ নদে বহুদিন পর দেখা মিলেছে ভারী মালবাহী একটি কারগো নৌযানের। সিলেটের সুরমা নদী থেকে প্রায় ১০ হাজার ফুট পাথর বহন করে টানা দশ দিনের দীর্ঘ যাত্রা শেষে নৌযানটি সাতক্ষীরা জেলার তালা উপজেলার মাঝিয়ারা মোড় কপতাক্ষ নদপাড়ে এসে নোঙর করেছে। বর্তমানে সেখানে নদীর পাশে পাথরগুলো আনলোড (আপলোড) করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, এসব পাথর নদী সংস্কারের বোলাক নির্মাণের কাজে ব্যবহার হবে।

ঐতিহ্য হারানো কপতাক্ষ নদদীর্ঘ শতাব্দী ধরে কপতাক্ষ নদ ছিল দক্ষিণ–পশ্চিম অঞ্চলের বাণিজ্য, কৃষি ও নৌপথের প্রধান রক্তধারা। একসময় এ নদীতে জাহাজ, লঞ্চ ও স্টিমারের নিয়মিত চলাচল ছিল। কিন্তু বছর বছর পলি জমে নদীর প্রশস্ততা কমে আসতে শুরু করে; নাব্যতা হারিয়ে নদী প্রায় অদৃশ্য হওয়ার পথে।

কারগো নোঙরে স্থানীয়দের ভিড়মাঝিয়ারা মোড়ে কারগো আসার খবরে সকাল থেকেই নদীর দুই পাড়ে ভিড় জমাতে থাকে আশপাশের মানুষ। তারা বলেন—
“যে নদীতে একসময় স্টিমার চলতো, সেখানে আবার বড় নৌযান দেখাটা আনন্দের। হয়তো নদী আবার বাঁচবে।”

খনন হলেও স্থায়ী সমাধান হয়নি
স্থানীয়দের অভিযোগ, কপতাক্ষ নদ বারবার খনন করা হলেও সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না হওয়ায় নাব্যতা টেকেনি। ফলে নদী আবার ভরাট হতে থাকে।

নদী সংস্কারে নতুন উদ্যোগপানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, সুরমা থেকে আনা এ পাথরগুলো দিয়ে নদীতীর রক্ষা, বোলাক নির্মাণ এবং নদীর প্রবাহ স্থায়ীভাবে ধরে রাখার কাজ করা হবে।তাদের দাবি—“এই প্রকল্প শেষ হলে কপতাক্ষ নদ তার হারানো ঐতিহ্যের একটি বড় অংশ ফিরে পাবে।”

নদীপাড়ের মানুষের আশা তালা উপজেলার মাঝিয়ারা, কুমিরা, খলিলনগরসহ আশপাশের মানুষ এ উদ্যোগকে নদী পুনরুজ্জীবনের বড় পদক্ষেপ হিসেবে দেখছেন।তাদের বিশ্বাস—“কপতাক্ষের পুনর্জাগরণ হলে কৃষি, যোগাযোগ ও স্থানীয় অর্থনীতি আবারও প্রাণ ফিরে পাবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মণিরামপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্ত্রীর মৃত্যু,আহত স্

1

সরিষাবাড়ীতে পাটবীজ চাষী প্রশিক্ষণ

2

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫১০ মেট্রিকটন চাল আমদানি

3

স্বাস্থ্য ঝুঁকি ও জীবিকা সংকটে উপকূলীয় অঞ্চল কয়রা

4

শার্শায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অ

5

নতুন সাজে অপু, ভক্ত বললেন ‘তুর্কি নায়িকার মতো লাগছে’

6

বগুড়ায় শ্রমিক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামন

7

নাসিরনগরে সরিষা চাষে অনাগ্রহী কৃষকরা

8

ঢাকা -২০ ধামরাই এর বি এন পি'র নমিনেশন প্রার্থী চারজন

9

রায়পুরে মাদকবিরোধী বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

10

টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি ১০ম গ্রেড বাস্তবায়নের

11

মানব পাচার চক্রের তিন সদস্য আটক করেছে উল্লাপাড়া পুলিশ

12

গাইবান্ধায় ক্ষুদ্র কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিত

13

নওগাঁ ৪৬-১,আসনে জামায়াতের প্রচার প্রচারণা শুরু

14

নড়াইল-২ আসনে হাতপাখা প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংয

15

প্রজন্ম মীরসরাই এর নতুন কার্যকরী কমিটি গঠন

16

মোংলার চিলায় ধানের শীষের নির্বাচনী জনসভায় জনতার ঢল ধানের শ

17

কালিগঞ্জ উপজেলা ইয়ুথ ফর সুন্দরবনের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠ

18

হারাগাছ থানার অভিযানে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ

19

জামায়াতের সহযোগিতা ছাড়া আ.লীগ ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারতো ন

20