আল আমিন
প্রকাশঃ 24-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

পাঁচবিবিতে কাজ চলমান রাস্তায় ফাটল, ঝুঁকিতে নতুন ব্রিজ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের তুলশীগঙ্গা নদীর উপর নির্মিত কলন্দপুর বেড়াখাই বেইলি ব্রিজটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। পুরনো লোহার পাতের ব্রিজটি জীর্ণ হয়ে পড়ায় ভারী যানবাহন চলাচলে মারাত্মক বিপদের আশঙ্কা দেখা দেয়।
এ পরিপ্রেক্ষিতে সড়ক বিভাগ ২০২৪ সালে নতুন একটি পাকা ব্রিজ নির্মাণের কাজ শুরু করে, যা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে নির্মাণের শুরুতেই গাফিলতির চিত্র সামনে আসে—একটি গার্ডার ভেঙে নদীতে পড়ে যায়, যা প্রকল্প তদারকির দুর্বলতার প্রমাণ দেয়।
নতুন ব্রিজের উভয় পাশে প্রশস্ত পাকা রাস্তা নির্মাণের পাশাপাশি নদীর স্রোতের ক্ষতি থেকে রক্ষায় গাইড ওয়াল ও ব্লক স্থাপনের কাজ চলমান রয়েছে। গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও কয়েকজন নারী-পুরুষ শ্রমিক কাজ করছেন, তবে তদারকির দায়িত্বে নিয়োজিত কোনো কর্মকর্তাকে সেখানে পাওয়া যায়নি।
বৃষ্টির পানিতে রাস্তা প্রশস্তকরণ কাজে ব্যবহৃত মাটি সরে গিয়ে একাধিক স্থানে নতুন পাকা রাস্তার ভাঙন ও ফাটল দেখা দিয়েছে। স্থানীয় পথচারী ও অটোভ্যান চালকদের অভিযোগ—রাস্তা বড় করার সময় ব্যবহৃত মাটি ভালোভাবে চাপা বা সুষ্ঠুভাবে সংহত করা হয়নি, যার ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ বিষয়ে জয়পুরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান বলেন, “সড়কটি এখনো নির্মাণাধীন, তাই এমন সমস্যা দেখা দিয়েছে। দ্রুত মেরামত করে ঠিক করে দেওয়া হবে।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনি জটিলতায় ২৩ বছর ধরে তালাবদ্ধ ছনবাড়ি স্বাস্থ্যসেবা কেন্দ্

1

পাঁচবিবিতে মৃত স্বজনদের আত্মার শান্তি কামনায় কবরে মোমবাতি প্

2

নওগাঁর নিয়ামতপুরে রসুলপুর ইউনিয়নে মা সমাবেশ অনুষ্ঠিত

3

নওগাঁর নিয়ামতপুরে বইছে তীব্র শৈত্যপ্রবাহ

4

উত্তর সাগরে বিশাল উইন্ড ফার্ম প্রকল্পে যুক্তরাজ্যের যোগদান

5

সুবর্ণচরে ধর্ষণ মামলা করায় বাদীনিকে হুমকির প্রতিবাদে সংবাদ স

6

সাপাহারে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

7

বিএনপির এবং জামায়াত মনোনীত প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

8

‎দৌলতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

9

মায়ের কোলে কারাগারে গেল তিন মাসের শিশু মুসকান

10

গাজীপুরে কাল তারেক রহমানের আসছেন

11

এপ্রিল আসলেই আতংকিত হয়ে পড়েন উপকূলবাসী: অরক্ষিত বেড়িবাঁধ

12

শিবগঞ্জে বিট পুলিশিং সভা ও ওঠান বৈঠক অনুষ্ঠিত

13

হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল

14

তাড়াইলবাসীর জন্য থানার দরজা দিন রাত ২৪ ঘন্টা খোলা

15

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালক

16

পোরশায় ডাকাতি মামলায় ৫ ও মাদক মামলায় ৩ আসামি গ্রেফতার

17

সরাইলে ১৫ গ্রামের মানুষের যোগাযোগের ভরসা ৭০০ফুট লম্বা বাঁশের

18

রাজশাহী গণপূর্ত নির্বাহী প্রকৌশলী রাশেদ এর দরপত্র প্রক্রিয়ায়

19

প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

20