জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গজারিয়ায় কোস্টগার্ডের অভিযানে ৩ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ

 গাজী মাহমুদ পারভেজ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে কোস্টগার্ডের সফল অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। 
গত রবিবার (২ নভেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বরিশাল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী লঞ্চ থেকে প্রায় ৩ হাজার কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয়।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, নিয়মিত টহলের অংশ হিসেবে কোস্টগার্ডের একটি বিশেষ দল গজারিয়া লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে সন্দেহভাজন লঞ্চটিতে তল্লাশি চালায়। তল্লাশির সময় লঞ্চের বিভিন্ন স্থানে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ জাটকা ইলিশ পাওয়া যায়। তবে অভিযানের সময় মাছের মালিক বা সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে জব্দকৃত জাটকা স্থানীয় উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে গজারিয়ার বিভিন্ন এতিমখানা ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবদুস সামাদ বলেন,“বর্তমানে সরকার ঘোষিত জাটকা সংরক্ষণ অভিযান চলছে। এই সময়ে জাটকা ধরা, পরিবহন, বিক্রি ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ। যারা এই আইন অমান্য করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় জেলেরা জানান, প্রশাসনের এ ধরনের নিয়মিত অভিযান জাটকা সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা আরও বলেন, যদি নদীতে জাটকা ধরা বন্ধ না হয়, তাহলে ভবিষ্যতে দেশের ইলিশ উৎপাদন মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে।

কোস্টগার্ডের এ অভিযানকে এলাকাবাসী স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম চলমান থাকলে নদীতে জাটকা নিধন অনেকাংশে কমে আসবে এবং দেশের জাতীয় মাছ ইলিশের উৎপাদন আরও বৃদ্ধি পাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোসেনপুরে কুখ্যাত বাউল শিল্পী আবুলের শাস্তির দাবিতে আলেমদের

1

টাংগাইলের নগরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ইউএনও'র মতবিনি

2

অন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে, যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়:

3

বাসাইল উপজেলার পাঁচ ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক কমিটি গঠিত

4

নির্বাচনে অংশ নিতে ৪ প্রতিষ্ঠানের পদ ছাড়লেন বিএনপি প্রার্থী

5

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে অঙ্গরাজ্যের আইন কার্যকর বন্ধে ট্রাম

6

সাঁথিয়ায় সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

7

যে ঐতিহ্য হারাবার পথে

8

ঝালকাঠি সদর হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা.শামীমের বিরুদ্ধ

9

কাপাসিয়ায় এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্তদের সংব

10

সিলেটে নিজ ঘর থেকে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ছাত্রীর লাশ উদ্

11

ঘোড়াঘাটে এলজিইডির ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা

12

চরকাউয়া ইউনিয়নের ভয়াবহ অগ্নিকাণ্ড

13

চাতরী চৌমুহনীতে ফুটপাত দখলে মারাত্মক জনদুর্ভোগ

14

বেলকুচিতে নারী ফুটবল প্রিতি ম্যাচ অনুষ্ঠিত

15

জলাবদ্ধতার কারনে,কোটালীপাড়ার-পলোটানা ও লাটেঙ্গার বিলে,ধান চা

16

গোবিন্দগঞ্জে আসামি ধরতে গিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা,

17

মহানগর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

18

জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে বিচার বিভাগীয় কর্

19

নিজের কিছু হলে ইরানকে ‘পৃথিবী থেকে মুছে ফেলার’ নির্দেশনা দিয়

20