জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ার শাজাহানপুরে ভাগিনা ও ছেলেকে মারধর চাকুর আঘাতে আহত

সেলিম হোসেন 

 
বগুড়ার শাজাহানপুরে দোকান নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক নারী তার ছেলে ও ভাগিনার ওপর হামলা, মারধর, প্রাণনাশের হুমকি এবং দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহতদের মা মোছাঃ শিল্পী বেগম (৩৭) শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শিল্পী বেগমের ছেলে মোঃ রাকিব হাসান ও ভাগিনা মোঃ তানজিম হাসান রবিউল যৌথভাবে আড়িয়া বাজারের বিশ্বরোডের পূর্ব পাশে মাছ হাটি সংলগ্ন স্থানে একটি সবজির দোকান পরিচালনা করেন।

গত ৪ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২টার দিকে দোকানে বসে থাকা অবস্থায় বিবাদী মোঃ আঃ সামাদ দোকানের সামনে সিএনজি রাখেন। এতে তানজিম তাকে অন্যত্র গাড়ি রাখতে অনুরোধ করেন। এতেই সামাদ ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। প্রতিবাদ করলে তিনি দোকানে থাকা সবজি কাটার চাকু নিয়ে তানজিমের গলায় ধরেন এবং প্রাণনাশের হুমকি দিতে থাকেন। একই সঙ্গে তিনি তানজিমকে চড়-থাপ্পড়, কিল-ঘুষি মারেন।

অভিযোগে বলা হয়, একপর্যায়ে সামাদ চাকু দিয়ে তানজিমের গলায় আঘাত করতে গেলে রাকিব প্রতিহত করতে এগিয়ে আসে। এতে রাকিবের বাম হাতের শাহাদত ও মধ্যমা আঙুলে গুরুতর কাটা জখম হয় এবং অতিরিক্ত রক্তক্ষরণে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর বিবাদী রাকিবকে এলোপাথাড়ি মারধর করেন।

স্থানীয় লোকজনের চিৎকারে এগিয়ে আসলে সামাদ আরও হুমকি দিয়ে বলেন, ‘বাড়াবাড়ি করলে খুন করে লাশ গুম করে ফেলব। পরে আহত রাকিবকে স্থানীয়রা উদ্ধার করে শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

এদিকে, শিল্পী বেগম ছেলেকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পর বিবাদী সামাদ পুনরায় তার ছেলে সৌরভসহ অন্য বিবাদীদের নিয়ে দোকানে হামলা চালায়। তারা দোকানের বিভিন্ন মালামাল ভাঙচুর করে আনুমানিক ১৫ হাজার টাকার ক্ষতি করে। পাশাপাশি তানজিমকে বাজারে দেখা গেলে খুন করার হুমকি দেয়।

ঘটনাটি স্থানীয় প্রত্যক্ষদর্শী ইলিয়াস, ফেরদাউস, রবিউল, জহুরুল ইসলাম, শহিদুল ইসলাম, মঞ্জুর রহমানসহ একাধিক ব্যক্তি দেখেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে প্রথমে আত্মীয়-স্বজন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন। পরে দেরিতে হলেও থানায় অভিযোগ দায়ের করা হয়।

শিল্পী বেগম থানায় দাখিলকৃত অভিযোগে বিবাদীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় পৃথক অভিযানে গাঁজা-ইয়াবা ও হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ী

1

বিষপানে দশম শ্রেণির ছাত্রীর মৃত্যু, মাদ্রাসা শিক্ষককে আটক কর

2

খালেদা জিয়ার সুস্থতায় বিএনপির নেতা হারুন দোয়ার আয়োজন করেন

3

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

4

তারেক রহমানকে সংবর্ধনার মঞ্চ প্রস্তুত

5

মানবতার ডাকে সাড়া

6

শহীদ বুদ্ধিজীবী দিবসে ছাত্রদল নেতা সেরাজুল ইসলাম সেরাজ-এর শ্

7

নিরাপদ পানিকে নাগরিকের মৌলিক অধিকার ঘোষণা হাইকোর্টের

8

বকেয়া উত্তোলনের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় গ্রাহকে

9

চট্রগ্রাম ভাটিয়ারী পুরাতন জাহাজের মালামালের দোকানে আগুন

10

সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা মামলার ৩ আসামী গ্রেপ্তার

11

শিক্ষকতা পেশা ত্যাগনির্ভর, পছন্দের নয়

12

ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষি

13

খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বেনাপোলে ক

14

ঘাটাইলে পিতার ছুরিকাঘাতে তিন বছরের শিশুকন্যা নিহত

15

ফেসবুকে পোস্ট ঘিরে তোলপাড় বরিশাল ১ আসন

16

হোমনা বড় কান্দায় নাইট ক্রিকেট ফাইনালে চ্যাম্পিয়ন মদিনা জেনার

17

যৌথ অভিযানে ০২টি বিদেশী পিস্তল, ০৫ রাউন্ড গুলি ও ০১টি ছুরি স

18

বীরগঞ্জের নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ মহড়া

19

প্রশাসনিক ভবনে তালা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, মুখোমুখি ছ

20