জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সারা দেশের মত সরাইলে ও পালিত হয়েছে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস ২০২৫

মোঃ বাদল মিয়া 


দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা" গড়বে আগামীর শুদ্ধতা" এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের ন্যায়, সারাদেশে'র মত ব্রাহ্মণবাড়িয়া 'র সরাইল উপজেলা'য় মঙ্গলবার( ৯ ডিসেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলন, দুর্নীতি বিরোধী মানববন্ধন, উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।


এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) আবুবকর সরকার। এসময় উপস্থিত ছিলেন।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনছুর আহমেদ, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মূধা আহমেদুল কামাল,সভায় উপস্থিত ছিলেন সরাইল থানা পরিদর্শক (তদন্ত)মো.জহিরুল ইসলাম, সরাইল উপজেলা জামায়াত ইসলামী আমির মো. এনাম খান, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.রফিকুল ইসলাম মানিক, মাওলানা মইনুল ইসলাম খন্দকার, সরাইল সদর ইউপি চেয়ারম্যান  আব্দুল জব্বার,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, উপজেলা মাধ্যমিক অফিসের,ইতি বেগম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ডিউটি আক্তার, উপজেলা নির্বাচন অফিস কর্মকর্তা মো. মাহবুবুল হক, সরাইল উপজেলা রিপোর্টাস ইউনিটি  সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন, সাংবাদিক মো.শরিফ উদ্দিন,সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা,শিক্ষকএবং স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক  ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।


স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আইয়ুব খান। সঞ্চালনা করেন, সরাইল প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী।


একই সময় সরাইল উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অফিসের বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস। উপজেলা মহিলা বিষয়ক  কর্মকর্তা মোছা: জান্নাত সুলতানা 'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  আবুবকর সরকার। বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ  সভাকক্ষে “অদম্য নারী পুরস্কার” শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।

 

 

 

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

1

মাগুরায় এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষন কর্মসূচি

2

নিষিদ্ধ দল বিতর্কেও শেষ পর্যন্ত বৈধ

3

গোমস্তাপুর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

4

শিক্ষা নামে চলেছে ব্যাবসা

5

থানচিতে আরাকান আর্মির কাছে পাচারের আগেই বিপুল মশারি ও নৌকা ই

6

বেনাপোল ঘিবা সীমান্তে থেকে পাচারকারীসহ গাঁজা আটক করেছে বিজিব

7

গলাচিপা উপজেলায় শিশু জন্ম–মৃত্যু নিবন্ধনে প্রধান হলেন: মো. ই

8

টঙ্গীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

9

নানা সমস্যায় জর্জরিত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

10

তাড়াইলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মা

11

রাজশাহী জেলার তামাক নিয়স্ত্রণ ও বাস্তবায়নে লফস’র সভা অনুষ্ঠি

12

ঝুঁকি নিয়ে পার হচ্ছে মগড়া নদী

13

ভাঙ্গুড়ায় সাইবার দলের কমিটি প্রকাশ

14

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

15

ঘাটাইলে ফুটপাত দখল করে দোকান

16

গভীর রাতে ইউএনও'র কম্বল বিতরণ

17

অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ১৫০টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন ও

18

তালতলীতে ৬৩৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে

19

ময়মনসিংহ -৪ আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন ইসলামী আন্দোলনের প

20