জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সুবর্ণচরে ধর্ষণ মামলা করায় বাদীনিকে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন


মোঃ ফখরুল মোস্তফা 

নোয়াখালী সুবর্ণর উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৯নং ওয়ার্ড নোয়াপাড়া গ্রামের কামাল বাজার সংলগ্ন আব্দুল আলীর পুত্র জহির ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, জহিরের ভাই ও পিতার মামলা তুলে নেওয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ধর্ষণের শিকার ভুক্তভোগী এক নারী। একইসঙ্গে বিচার না পেলে আত্মহননের পথ বেছে নেওয়া ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না বলেও জানান ভুক্তভোগী ওই নারী।

বৃহস্পতিবার  (১৫জানুয়ারি) দুপুরে সুবর্ণচর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে ভুক্তভোগী ওই নারী সংবাদ সম্মেলনে এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে ইয়ানুর বেগম বলেন, জহিরের সাথে আমার চার বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিলো, বিয়ের প্রলোভন দেখিয়ে জহির আমার সাথে একাধিকবার শারিরীক সম্পর্ক গড়ে তোলে, বিভিন্ন সময় ব্যবসার কথা বলে নগদ চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ও দুই ভরি স্বর্ণ আত্মসাৎ করে, এরপর থেকে জহির আমাকে ভয়-ভীতি দেখান এবং কাউকে এ ঘটনা বললে আমাকে মেরে ফেলবেন বলে হুমকি দেন। 
পরে আত্মীয়-স্বজনদের পরামর্শে চরজব্বার থানায় জহিরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করি। মামলা করার পর তার লোকজন আমাকে মেরে ফেলার জন্য ভয়-ভীতি দেখিয়ে আসছেন এবং মামলা তুলে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করছেন।

আমি ভয়ে নানা জায়গায় আত্মগোপন করে আছি। জহির বর্তমানে নোয়াখালী জেলা কারাগারে রয়েছে।

তিনি আরো জানান, জহির ইসলামের লোকজনের ভয়ে আমার বৃদ্ধ মা-বাবা ও পরিবারের সদস্যরা অসহায় হয়ে পড়েছেন। তার লোকজন প্রভাব বিস্তার করে আমার দায়ের করা মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চালাচ্ছেন,আমি জহিরের স্ত্রী হিসেবে স্বীকৃতি চাই, এজন্য প্রশাসনের সু  দৃষ্টি আকর্ষণ করছি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন ধাওয়া খাওয়া সেই তেলের ট্যাংকার রক্ষায় সাবমেরিন পাঠাল

1

মৌলভীবাজার শ্রীমঙ্গলে স্বামী স্ত্রী সেজে পলাতক আসামী গ্রেফতা

2

বেনাপোলে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি

3

কয়রায় জামায়াতের মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে,,

4

ঝিনাইদহের কালীগঞ্জে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন খতম

5

দরিদ্রদের মাংস গেল কার পাতে

6

কুড়িগ্রামের রাজারহাটে সিগারেট কোম্পানির অফিসে ডাকাতি, নৈশপ্

7

হাইমচর উপজেলায় আইনশৃঙ্খলা মাসিক সভা

8

কাউনিয়ায় পুলিশ ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম বাবলু'র 'স্মৃতিচার

9

বগুড়ায় উদ্যোক্তাদের ১০ দিনব্যাপী বিসিক মেলা উদ্বোধন

10

গোমস্তাপুর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

11

নোয়াখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান

12

নাসিরনগরে মোবাইল কোর্টের অভিযান ১৫ হাজার টাকা জরিমানা

13

কোনো দল নিষিদ্ধ নয়, অপরাধীর শাস্তি চান তারেক রহমান

14

কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ

15

মিনুর পক্ষে বাড়ি বাড়ি ভোট চাইছেন যুবনেতা আনারুল ও কাউসার

16

ধর্মপাশায় প্রবাসী কল্যাণ সমিতির লটারি অনুষ্ঠিত

17

ঝালকাঠিতে পারিবারিক জমি দখল ও গাছ কাটার অভিযোগে সংবাদ সম্মেল

18

তাড়াইলে মাদরাসাতুল আতহার দামিহা বাজারের বার্ষিক তাফসিরুল কোর

19

র‍্যাবের অভিযানে গাঁজাসহ একাধিক মামলার আসামি সাদ্দাম গ্রেফতা

20