জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

চীনে যাবে ১ লাখ ২০ হাজার মেট্রিক টন আম

চলতি মৌসুমে চীনে ১ লাখ ২০ হাজার মেট্রিক টন আম রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের প্রস্তুতি ও চ্যালেঞ্জ পর্যবেক্ষণে চাঁপাইনবাবগঞ্জ সফর করেছেন ইপিবির ভাইস-চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন।
মঙ্গলবার দুপুরে তিনি জেলার বিভিন্ন রপ্তানিযোগ্য আমবাগান পরিদর্শন করেন এবং স্থানীয় কৃষক ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এক আলোচনা সভায় অংশ নেন তিনি।
সভায় আনোয়ার হোসেন বলেন, চাঁপাইনবাবগঞ্জের আম আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক হতে পারে। মান ও প্যাকেজিংয়ে উন্নতি এনে আমরা বৈদেশিক বাজারে অবস্থান শক্ত করতে চাই। এ বছর চীনে ১ লাখ ২০ হাজার মেট্রিক টন আম রপ্তানির পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি জানান, আম রপ্তানির টেকসই উন্নয়নে ‘ম্যাংগো বোর্ড’ গঠন, জাতীয় পর্যায়ে আম নীতিমালা প্রণয়ন, হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান, আধুনিক প্রসেসিং সুবিধা, কৃষকদের জন্য স্বল্পমূল্যের সোলার প্যানেল, রাজশাহী বিমানবন্দর থেকে কার্গো সুবিধা চালু এবং কৃষিভিত্তিক ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
রপ্তানির প্রসারে আগামী মাসে বিদেশি কূটনীতিক ও আমদানিকারকদের চাঁপাইনবাবগঞ্জে এনে ‘আম উৎসব’ আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি। এতে এখানকার সুমিষ্ট আমের বিশ্বব্যাপী প্রচার ও বিপুল বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ইপিবি ভাইস-চেয়ারম্যান।
ভারতের সঙ্গে স্থলপথে চলমান রপ্তানি জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, সরকার ইতোমধ্যে বিষয়টি নিয়ে কাজ করছে। দ্রুতই এ সমস্যার সমাধান হবে।
চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইপিবির পণ্য পরিচালক মো. শাহজালাল, চেম্বারের সহসভাপতি আখতারুল ইসলাম রিমনসহ স্থানীয় চাষি ও ব্যবসায়ীরা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে গ্রাম আদালত সক্রিয় করনে দিনব্যাপী প্রশিক্ষণ অনু

1

দিনাজপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে চেম্বার ও ব্যব

2

কালিগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে কাজী আলাউদ্দিনের নির্বাচনী প্

3

সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় দুই হ

4

সারা দেশের মত সরাইলে ও পালিত হয়েছে আন্তর্জাতিক দূর্নীতি বির

5

পার্বতীপুরে ‘ঐক্যের বন্ধন’ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা

6

‘হ্যাঁ’ ভোটে নির্ধারিত হবে আগামী একশ বছরের দিকনির্দেশনা: প্র

7

নতুন ওসির সাথে এনসিপির সুলতান মোহাম্মদ জাকারিয়ার সৌজন্য সাক্

8

কুলিয়ারচরে ভেটেনারি পল্লী চিকিৎসক কমিটি গঠিত: অভিষেক ও পরিচি

9

নিয়ামতপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

10

সরিষাবাড়ীতে পুষ্টি বিষয়ক আলোচনা সভা

11

নওগাঁ-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার দ্বিমুখী লড়াই: ফ্যাক্

12

কক্সবাজার সৈকতে প্লাস্টিক দানব

13

বাবুগঞ্জে জামিআ কাসেমিয়া ইসলামিয়া মাদরাসার উদ্যোগে ৮ম বার্ষি

14

ডাঃ মোহসিন উদ্দিন ফকিরের পলিথিন কেলেঙ্কারি ফাঁস

15

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬

16

কোরআন-সুন্নাহর বাইরে কোনো আইন হবে না: মির্জা ফখরুল

17

পানছড়িতে ৩ বিজিবির মানবিক উদ্যোগ: মাদ্রাসা ও অসহায় পরিবারে স

18

মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায়

19

মাদারীপুরে হানাদারমুক্ত দিবস আজ

20