জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটের ওসমানীনগরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

সুমন আহমদ খান 

 সিলেটের ওসমানীনগরে যাত্রী সেজে অটোরিকশায় উঠে চালককে হত্যা করে গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের বেগমপুর–চাতলপাড় সড়কের কেশবখালী নদীর দক্ষিণ পাড় থেকে চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।


নিহত মো. শিপন আহমদ (২৫) রাইগদারা গাংপার গ্রামের আশরফ আলীর ছেলে। তিনি ৮ মাস বয়সী এক কন্যাসন্তানের জনক।
পুলিশ জানায়, শনিবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শিপন অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর ফেরেননি। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, ছিনতাইকারীরা যাত্রী সেজে উঠে তাকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে পালিয়েছে।
ওসমানীনগর থানার ওসি মোরশেদুল হাসান ভূঁইয়া জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।
এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শিপনের পরিবারে চলছে শোকের মাতম।




 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী নারীর ম

1

ফতেহজংপুর দূর্গ" শরীয়তপুর জেলার অন্যতম ঐতিহাসিক নিদর্শন

2

জীবন নগর শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১

3

ধাপেরহাট বাজার বনিক সমিতির অফিস উদ্বোধন

4

টাঙ্গাইলের নাগরপুরে যুব জামায়াতের বার্ষিক দায়িত্বশীল সম্মেলন

5

ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন মির্জা ফখরুলের সহধর্মিণী রাহাত আরা

6

জাতীয় নির্বাচনের আদলে আইডিয়াল একাডেমিতে ক্লাস ক্যাপ্টেন নির্

7

দিনাজপুর ৫ আসনে তালা মার্কায় ভোট চেয়ে স্বতন্ত্র প্রার্থী এ

8

প্রেমের টানে ঘর ছাড়া তরুণী

9

ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময়

10

বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদলের প্রস্তাব নাকচ আয়ারল্য

11

নোয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থী মোঃ শাহজাহান আনুষ্ঠানিক

12

সীমান্ত এলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চাই

13

কোম্পানিগঞ্জ হাজী সাহাব উদ্দিনকে গণসংবর্ধনা

14

কিশোরগঞ্জ -১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পূণঃবিবেচনার দাবিতে হ

15

মানবিক মানুষ হওয়াই প্রকৃত শিক্ষা

16

বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় মদসহ এক ব্যক্তি আটক

17

তুরস্কে বিতর্কিত সব ঘটনা শেষে রোনালদোদের কোচ হচ্ছেন মরিনিয়ো!

18

সাবেক রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের বাড়ি ভাঙচুর

19

চিকিকিৎসা জন্য ৫৪ বিজিবি’র আর্থিক অনুদান প্রদান

20