জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

মোঃ রাতুল হাসান লিমন

একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের ঘোষিত তফসিলের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি এই দুটি কর্মসূচি একসঙ্গে আয়োজনের সিদ্ধান্ত সংবিধানসম্মত নয় বলে দাবি করেছেন রিটকারী।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে গণভোট আয়োজনের ঘোষিত তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।
রিট আবেদনে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে। রিটকারী জানান, চলতি সপ্তাহেই বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।
আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধান নেই। সে কারণে এই সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা সংবিধানসম্মত নয়। তার মতে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন করে তার অধীনেই নির্বাচন হওয়া উচিত।
রিটে আরও বলা হয়েছে, একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন নির্বাচন ব্যবস্থাপনায় জটিলতা সৃষ্টি করতে পারে এবং এতে ভোটারদের স্বাধীন মতপ্রকাশ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ ছাড়া অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন কেন অবৈধ ঘোষণা করা হবে না— তা জানতে চেয়ে হাইকোর্টে রুল জারির আবেদনও করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনের বোট দুর্ঘটনায় নিখোঁজ হওয়া পর্যটকের মৃতদেহ উদ্ধার

1

চাঁদপুরে নবাগত পুলিশ সুপার মোঃ রবিউল হাসানের যোগদান

2

কুমিল্লা-১১ আসনে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের মনোনয়ন

3

গলাচিপার চর বাংলায় খাস খাজনা প্রদানকৃত জমি জবরদখলের অভিযোগে

4

ভালুকা বিএনপি'র ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্য

5

বরিশালের চরকাউয়া নয়ানীতে নারী নিখোঁজ, থানায় জিডি

6

নোবিপ্রবির অনাবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

7

বেলকুচি পৌর মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠক ও নির্বাচনী মতবিনিম

8

বিএনপির ৬৫ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা

9

প্রিজন ভ্যানে পলককে উদ্দেশ্য করে ডিম ছুঁড়লেন ইনকিলাব মঞ্চের

10

হাতিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে নৌ অঞ্চলের কমান্ড

11

জমির আইল নিয়ে বিরোধে দাদার হাতে প্রাণ গেলো নাতী’র

12

আশাশুনিতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

13

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

14

বুড়িমারী ইউনিয়ন যুবদলের ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

15

আমার নির্মাণে আমি

16

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৪০ জন গ্রেফতার

17

কোম্পানীগঞ্জে অবৈধ পাথর উত্তোলনে অভিযান

18

চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধ

19

গণভোটের দোহাই দিয়ে বদলির এক সপ্তাহ পরও কর্মস্থল ছাড়েননি স্বা

20