শেখ মো: মেহেদী হাসান
প্রকাশঃ 14-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

খুবি শিক্ষককে মারধরের মামলায় শিক্ষার্থী গ্রেফতার

খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে মারধরের মামলায় মোবারক হোসেন নোমান নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে দশটার দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোবারক হোসেন নোমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

জানা গেছে, মঙ্গলবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এ রোগীকে দেখতে যান মোবারক হোসেন। পরে খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে তাকে গ্রেফতার করে।

গত ২ মে আম পাড়াকে কেন্দ্র করে শিক্ষার্থী নোমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা বিভাগের প্রভাষক ও সহকারী ছাত্রবিষয়ক পরিচালক হাসান মাহমুদ সাকিকে মারধর করে বলে অভিযোগ ওঠে। ওইদিন রাতেই নোমানের শাস্তির দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরে ৩ মে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় নোমানের ছাত্রত্ব ও সনদ সাময়িক স্থগিত করা হয়।

এছাড়া, এ ঘটনায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো ইমদাদুল হককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার কথা বলা হয়। পাশাপাশি ওই শিক্ষার্থীর বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই মামলায় মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীর দশমিনায় যুব অধিকারের পরিষদের উদ্যোগে রাস্তা সংস্

1

সদরপুরে বিএনপির শহীদুল ইসলাম বাবুলের মনোনয়ন পত্র জমা

2

শার্শায় পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের অবস্থান কর্মসূচি

3

দ্বি বার্ষিক সম্মেলন প্রমাণ করে নির্বাচনে জনগণের নির্বাচিত

4

তারাইলের তালজাঙ্গায় হাত পাখার প্রার্থী আলমগীর সাহেবের গণসংয

5

আরিফুজ্জামান(মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়

6

মহাসড়কে টায়ার জ্বালিয়ে জয়পুরহাট-২ আসনের বিএনপির মনোনয়ন পরিবর

7

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের অঙ্গীকার

8

হোসেনপুরে মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট

9

কমলনগরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত এ কে এম ইকবাল হোসেন

10

আরকান রোডে সড়ক নিরাপত্তা হুমকিতে, লবণ ও বালুবাহী ট্রাকের বির

11

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে মহিলা দলের বহিষ্কৃত

12

বান্দরবানের লামায় ৫টি ইটভাটায় অভিযানে, ১০ লক্ষ টাকা জরিমানা

13

ফরিদপুরের সালথায় পেঁয়াজ চাষিদের মাঝে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ

14

বগুড়াবাসীর আশার আলো নিয়ে আসছেন নবাগত জেলা প্রশাসক তৌফিকুর রহ

15

কালিগঞ্জে শান্তিপূর্ণ সমাজ গঠনে যুব নেতৃত্ব বিষয়ে তিনদিনব্যা

16

ঝিনাইদহে আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগ প্রক্রিয়া বাতিলের দা

17

জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে বরিশালে জেলা আইনজীবী ফোরা

18

উত্তর ফটিকছড়ি উপজেলা সদর উত্তরে স্থাপনের দাবিতে স্মারকলিপি প

19

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন

20