Mst: Meherun Nesa
প্রকাশঃ 11-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের অঙ্গীকার

মোঃ মশিউর রহমান
 
দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়ে দিনাজপুর জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত এক বর্ণাঢ্য গণশুনানি অনুষ্ঠিত হয় দিনাজপুর শিশু একাডেমি অডিটোরিয়ামে।
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”—এই প্রেরণামূলক শ্লোগানকে ধারণ করে অনুষ্ঠিত এই গণশুনানির আয়োজন করে দুদক দিনাজপুর জেলা কার্যালয়, সহযোগিতায় জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। তিনি বলেন,

“সরকারি বা বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে ঘুষ, দুর্নীতি বা অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না। জনগণের টাকায় যারা বেতন পান, তাদের প্রথম দায়িত্ব জনগণের সেবা করা।”

তিনি আরও বলেন,

“রাজনৈতিক প্রভাব, ব্যক্তিগত স্বার্থ কিংবা চাপের মুখে কেউ যেন নৈতিকতা ও সততার পথ থেকে বিচ্যুত না হয়—এটাই আমাদের প্রত্যাশা।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মোঃ আক্তার হোসেন, রংপুর বিভাগীয় পরিচালক মোঃ নুরুল হুদা, এবং জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন।
সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম।
গণশুনানির দ্বিতীয় পর্বে সরকারি ও বেসরকারি ১২৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ১৩০টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে শতাধিক অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয় এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অভিযোগ তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুদকের উপপরিচালক মোঃ আতাউর রহমান, সহকারী পরিচালক মোঃ ইসমাইল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিনসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ।
দিনাজপুরের তরুণ প্রজন্ম, সুশীল সমাজ ও সাধারণ নাগরিকদের সরব অংশগ্রহণে অনুষ্ঠিত এ গণশুনানি দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
সবশেষে তরুণদের কণ্ঠে একটাই অঙ্গীকার ধ্বনিত হয়—

“আমরা প্রতিজ্ঞা করছি, সততা হবে আমাদের পরিচয়, নৈতিকতা হবে আমাদের শক্তি—আমরাই গড়ব দুর্নীতিমুক্ত বাংলাদেশ।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতা হ্যাঁ ভোট চেয়েছে, কর্মীরা না ভোট চাইলে তাদের বলবেন গুপ্

1

সাভারে ওভারব্রিজে হুইল চেয়ারের পরিবর্তে মোটরসাইকেল চলাচল

2

হারং সিনিয়র আলিম মাদ্রাসায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ

3

পার্বতীপুরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএনপি প্রার্থী ব্যারিস্টা

4

চরভদ্রাসনে কিশোরী কে অপহরণ করতে সন্ত্রাসী হামলা

5

আঠারবাড়িতে ভূমিদস্যুদের দৌরাত্ম্য

6

শাজাহানপুরে মা গলায় ফাঁস সহ দুই শিশুর জবাই করা লাশ উদ্ধার

7

প্রতিটি ইউনিয়নে মিনি স্টেডিয়াম নির্মাণের প্রতিশ্রুতি ধানেরশী

8

বেনাপোল সীমান্তে পিস্তলসহ যুবক আটক

9

গরম চা দিয়ে হাত পুড়িয়ে বন্ধুত্ব হয় না বন্ধুত্ব হয় মন থে

10

টাইমস হায়ার এডুকেশনের ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‌্যাঙ্কিংয়

11

দীপু দাস হত্যার প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ

12

মসজিদের মিনার থেকে পড়ে রঙমিস্ত্রি নিহত

13

বলদিয়া ইউনিয়ন বিএনপির বিশেষ দোয়া মোনাজাত

14

নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ

15

আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা

16

কুলিয়ারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই শীর্ষ সাংগঠনিক পদধারীসহ

17

ঈশ্বরগঞ্জে নির্বাচন ও গণভোটের বার্তা নিয়ে ‘ভোটের গাড়ি’

18

ঝিনাইদহের ৫ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকটে

19

গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থীর ২৬ দফা কর্মপরিকল্পনা ঘো

20