জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে শান্তিপূর্ণ সমাজ গঠনে যুব নেতৃত্ব বিষয়ে তিনদিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

এসএম শাহাদাত 

যুব সমাজকে দ্বন্দ্ব নিরসন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল ব্যবহার এবং সহনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে দক্ষ করে গড়ে তুলতে সাতক্ষীরার কালিগঞ্জে তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। ২৪ থেকে ২৬ নভেম্বর বুধবার দিন ব্যাপী উপজেলার সুশীলন প্রশিক্ষণ কেন্দ্রে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এর আয়োজনে এবং বাংলাদেশস্থ কানাডা হাইকমিশনের সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন কানাডা হাই কমিশনের পলিটিক্যাল অফিসার মিস্টার বানিয়ার আরকান্ড ফিলিপ-তিনি বলেন,  
"যুবরাই সমাজ পরিবর্তনের চালিকাশক্তি। তাঁদের সক্রিয়, সচেতন ও ইতিবাচক ভূমিকাই পারে সহিংসতা, বিদ্বেষ ও বিভেদ দূর করে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কানাডা হাইকমিশনের পলিটিক্যাল এ্যাডভাইজার নেছার আহমেদ।রূপান্তরের প্রজেক্ট কো অডিনেটর গাজী মফিজুর রহমান বলেন,  
"এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা সমাজে নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি ও দক্ষতা অর্জন করবেন। পাশাপাশি দ্বন্দ্ব নিরসনে গঠনমূলক ভূমিকা রাখবেন।প্রশিক্ষণ প্রদান করেন ট্রেনার খালিদ লামি ও সুমিত শাহারিয়ার। তিনদিনব্যাপী এই প্রশিক্ষণে উপজেলার ৪টি ইউনিয়নের ৩০ জন যুবক ও যুবতী অংশগ্রহণ করেন।বক্তারা আরও বলেন, "আজকের এই প্রশিক্ষণ শুধু জ্ঞান অর্জনের জন্য নয়, বরং তা মাঠপর্যায়ে বাস্তবায়নের অঙ্গীকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকসু নির্বাচনের জন্য ১৩ সদস্যের কমিশন গঠন

1

প্রধান উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানালেন তারেক রহমান

2

নাসির নগরে মনোনয়ন প্রাপ্তিতে জননেতা এম এ হান্নানের কৃতজ্ঞতা

3

ভাঙ্গুড়ায় সিসিডিবি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

4

রাজবাড়ী ০১ আসনের ধানের শীষের আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম নিবাচন

5

টাঙ্গাইল-৭ আসনের বিএনপির প্রার্থীকে সমর্থন দিল জাতীয় পার্টি

6

রামেক হাসপাতালে লাশবাহী গাড়ির সিন্ডিকেট, জিম্মি রোগীর স্বজনর

7

ঈশ্বরগঞ্জ বাজারে সড়কের পাশে আবর্জনার স্তুপ, নেই কর্তৃপক্ষের

8

মৌলভীবাজার জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

9

সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় দুই হ

10

লালমাইয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র‍

11

ঝালকাঠির নবাগত পুলিশ সুপার যোগদান ও দায়িত্বভার গ্রহণ

12

অডিটে ধরা পড়ল অর্থ নয়ছয়: আমিরাবাদ জনকল্যাণ বালিকা বিদ্যালয়ের

13

লালমাই যুক্তিখোলা বাজারে মোবাইল কোট পরিচালনা

14

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে কাজিপুর উপজেলা বিএনপির বিক্

15

জামায়াত প্রার্থী মুফতি আমির হামজাকে ভাঙ্গুড়ায় অবাঞ্ছিত ঘোষ

16

চিকিকিৎসা জন্য ৫৪ বিজিবি’র আর্থিক অনুদান প্রদান

17

ইতালি প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

18

সিনেমার মতো ভিডিও কয়েক সেকেন্ডেই তৈরি করে দিচ্ছে এই অ্যাপ

19

আলফাডাঙ্গায় শতকোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার,

20