জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণ বন্ধের সুযোগ নেই: মাওলানা রফিকুল ইসলাম

কাইয়ুম মাহমুদ  

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, "পরিবেশের কথা বলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ থেকে বিরত থাকার কোনো সুযোগ নেই।" তিনি শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি অবিলম্বে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

রোববার (১০ আগস্ট) বেলা ১১টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচির সঙ্গে সংহতি জানাতে এসে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
মাওলানা রফিকুল ইসলাম বলেন, "রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এই এলাকার মানুষের প্রাণের দাবি ছিল। 

পূর্ববর্তী সরকারের সময় থেকেই আমরা এর জন্য চেষ্টা করে যাচ্ছিলাম। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরই সকল মন্ত্রণালয়ের অনুমোদনের ভিত্তিতে এখানে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জায়গা পূর্বেই নির্ধারিত ছিল। কিন্তু ফ্যাসিবাদী সরকার সেই ক্যাম্পাস নির্মাণ করেনি।"

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা প্রসঙ্গে বলেন, "আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও দাবি জানিয়েছি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য নির্ধারিত জায়গাতেই যেন দ্রুত ক্যাম্পাস নির্মাণ করা হয়। সরকারের পক্ষ থেকেও আমাদের আশ্বস্ত করা হয়েছিল। কিন্তু দুই দিন আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস চ্যান্সেলর) সাহেব আমাকে জানিয়েছেন, পরিবেশ মন্ত্রণালয় চলনবিলের অজুহাত দেখিয়ে একটি বাধা সৃষ্টি করেছে।"

এই অভিযোগ খণ্ডন করে তিনি আরও বলেন, "বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত এলাকার সঙ্গে চলনবিলের কোনো সম্পৃক্ততা নেই। এমনকি শাহজাদপুর ও উল্লাপাড়া—এই দুই উপজেলার সঙ্গেও চলনবিলের দাপ্তরিকভাবে কোনো সম্পর্ক নেই।"

শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচিতে সংহতি জানিয়ে সরকারের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান, জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম'

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ

1

দুর্বৃত্তদের আগুনে পুড়ল নওগাঁর আত্রাই রেলস্টেশন এলাকা

2

পোরশায় ডাকাতি মামলায় ৫ ও মাদক মামলায় ৩ আসামি গ্রেফতার

3

নাশকতা ঠেকাতে বরিশাল দক্ষিণ জেলা তাঁতী দল বিএনপির রাজপথে অবস

4

ইন্সটাগ্রাম স্টোরি অটো শেয়ার হবে হোয়াটসঅ্যাপে

5

গলাটিপে বৃদ্ধ দম্পতিকে হত্যা করে সর্বস্ব নিয়েগেল মৌসুমী শ্রম

6

নাসিরনগরের ইসলামী ফ্রন্টের প্রার্থী এডভোকেট ইসলাম উদ্দিন দুল

7

ঈশ্বরগঞ্জে কলেজের ভর্তির নামে চলছে লুটপাট, অধ্যক্ষের রুমে তা

8

চাতরী চৌমুহনীতে ফুটপাত দখলে মারাত্মক জনদুর্ভোগ

9

নাগরিক উদ্যোগ মিডিয়া ফেলোশিপ পেলেন সময়ের আলোর কায়সার রহমান র

10

কোম্পানীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

11

কালিহাতীতে এক ব্যাক্তিকে পায়ের রক কেটে হত্যা

12

নকল দুধ তৈরিতে অভিযুক্ত আবুল বাশার ধরাছোঁয়ার বাহিরে

13

ফরিদপুরের ভাঙ্গায় ৩০০ পিচ ইয়াবাসহ একজন গ্রেফতার

14

জাতীয় নির্বাচনের আদলে আইডিয়াল একাডেমিতে ক্লাস ক্যাপ্টেন নির্

15

শুকর পালন করে লাভবান হচ্ছেন গারো সম্প্রদায়ের মানুষ

16

কাপাসিয়ায় পরিত্যক্ত খামারে ঘোড়া জবাইয়ের অভিযোগ, মাংসসহ ৫টি জ

17

মনোহরদীতে খিদিরপুর কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের বার্ষিক প

18

রাজশাহীতে পদ্মা ব্যারেজ ও বিশেষায়িত হাসপাতাল হবে : তারেক রহম

19

বগুড়ায় মুরগি চুরির বিরোধে ভুট্টোর পর মারা গেল প্রতিপক্ষের স্

20