জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জ ০৩ আসনের ধানের শীষের প্রার্থী এস এম জিলানী জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে দোয়া চাইলেন

 রাকিব জামান

ধানের শীষের প্রতীক নিয়ে জনগণের দুয়ারে দুয়ারে ঘুরছেন ধানের শীষের প্রার্থীরা। তুলে ধরছেন রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপির ঘোষিত ৩১ দফার আলোকে আগামীর বাংলাদেশ বিনির্মাণের। গণসংযোগ ও উঠান বৈঠকে আশ্বস্ত করা হচ্ছে স্থানীয় সমস্যা সমাধানের। 


গোপালগঞ্জ ০৩ আসনের ধানের শীষের প্রার্থী এস এম জিলানী আজ শুক্রবার সকাল থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে বর্নি ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের প্রতিটা মানুষের বাড়ি গিয়ে দোয়া চেয়েছেন। 

জানতে চাইলে গোপালগঞ্জ -৩ আসনের ধানের শীষের প্রার্থী এস এম জিলানী বলেন, তফসিল ঘোষণার পর আমাদের গণসংযোগ বন্ধ। এখন আমরা উঠান বৈঠক, সেন্টার কমিটি গঠনসহ অফিশিয়ালি কার্যক্রম চালাচ্ছি। মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ব্যাপক সাড়া পাচ্ছি। জনপ্রতিনিধি জনগণের কাছেই যাবে। দীর্ঘদিন রাজনীতিতে নেতাদের প্র্যাকটিস নেই, নেতারা মানুষের দ্বারে দ্বারে আসেন না, ঢাকায় বসে থাকেন এবং এমপি হয়ে যান, তারপর আবার জনগণ তাদের পিছে দৌড়ায়। তখন জনগণের সুখ দুঃখের কথা বলতে পারেন না, তাই উচিত জনপ্রতিনিধি হওয়ার আগেও জনগণের কাছে যাওয়া। নির্বাচিত হওয়ার পরও জনগণের সেবা করা। তাই আজ বর্নি ইউনিয়নের প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে দোয়া চেয়েছি।
তিনি আরো বলেন, একজন সাধারণ মানুষ হচ্ছে রাষ্ট্রের মালিক, জনগণের ভোটেই একজন প্রতিনিধি হয় এবং সে সংসদে যায়। তাই জনগণের দোয়া ও ভালোবাসা থাকলে হয়ত আমি এবার নির্বাচিত হতে পারবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈশ্বরগঞ্জ এখন দাঁড়িপাল্লার দখলে

1

সরাইলে পুরোদমে পালিত হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক

2

বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক তারেক রহমানের

3

গজারিয়ায় সন্ধ্যা নামতেই কুপিয়ে হত্যা

4

ঈশ্বরদীতে জামায়াত এনসিপি মতবিনিময় উন্নয়ন ও আধিপত্যবাদবিরোধ

5

দিনাজপুরে নারী উদ্যোক্তা জাগরণের আলো

6

ধামরাইয়ে নিখোঁজ অটো চালকের মরদেহ উদ্ধার

7

সিলেটের পর এবার চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনেও প্রার্থী পরিবর

8

১৮ বছর বাবার কোলে যাতায়াত করে অনার্স পরিক্ষায় প্রথম শ্রেণীতে

9

ক্রিকেট যখন রাজনীতির সমীকরণে

10

ধোবাউড়ায় মিনি ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

11

বেগম খালেদা জিয়া রুহে মাগফিরাতের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

12

জামিনে বের হয়ে অসি ও এস আইর বিরুদ্ধে কোটে মামলা করে ভুক্তভুগ

13

নিয়ামতপুরে সরিষার হলুদ হাসি, স্বপ্ন দেখছেন কৃষকরা

14

দাঁড়িপাল্লা কিন্তু স্বাধীনতার বিপক্ষে ছিল মির্জা ফখরুল ইসলা

15

বান্দরবান ট্রাফিক মোড়ে অসহায় নারীকে জেলা প্রশাসনের সহায়তা

16

নির্বাচন ঘনিয়ে আসছে, কিন্তু ফেরেনি লোহাগাড়া থানার লুট হওয়া অ

17

শহীদ ওসমান হাদির স্ত্রীর ফেসবুক পোস্ট ভাইরাল

18

কালিয়াকৈরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবি

19

পানছড়ি সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল আটক করেছে ৩ বিজিবি

20