জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

টাংগাইলের নাগরপুরে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি

মোঃকবির হোসেন 
 
টাঙ্গাইলের নাগরপুরে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরে কর্মরত পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ পরিদর্শিকারা অবস্থান কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী নাগরপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। 

এ সময় নাগরপুর পরিবার কল্যাণ পরিদর্শিকা শোভা বিশ্বাস, পাকুটিয়া ইউনিয়নের সহকারি জাহানারা আক্তার ও দপ্তিয়র ইউনিয়নের মো. মনিরুল ইসলামসহ কর্মরত সকল  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে অংশ নেওয়া কর্মীরা জানান, এর আগে বিভিন্ন সময়ে নিয়োগবিধি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলেও কোনো কার্যকরী পদক্ষেপ এখনো পর্যন্ত নেওয়া হয়নি। এরই জেরে আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারী কর্মকর্তারা আরো বলেন বলেন,‘নিয়োগবিধি একজন সরকারি চাকরিজীবীর মৌলিক অধিকার। আমরা দীর্ঘদিন ধরে সেই নিয়োগবিধি থেকে বঞ্চিত। যে পদে চাকরি শুরু সেই পদে থেকেই অবসর গ্রহণ করতে হয়। বৈষম্যহীন বর্তমান বাংলাদেশে এ যেন বৈষম্যের চরম নজির। তাই আমাদের নিয়োগবিধি দ্রæত সময়ের মধ্যে বাস্তবায়ন করে এই বৈষম্য নিরসন করা হোক।’ তা না হলে দাবী পুরোন না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই কর্মসূচী পালন করে যাবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে হোটেল থেকে ভোরে বেরিয়ে নিখোঁজ তিন ছাত্রীর খোঁজ

1

ন্যাশনাল লাইফ ইনসুরেন্স পিএলসি, আলফাডাঙ্গা জোনের মাসিক মিটিং

2

নিখোঁজের তিন দিন পর কৃষিবিদের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

3

রাজাপুরে কৃষকের দুই শতাধিক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ

4

চাঁপাইনবাবগঞ্জ আদিনা ফজলুল হক সরকারি কলেজে আন্ত বিভাগীয় ফুট

5

ছেলের হাতে পিতার নির্মম খুন

6

দৌলতপুরে প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের সুফলভোগীদের মাঝে হাঁস

7

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের সংকট সমাধানের দাবিতে অবস্থান কর্ম

8

বুড়িমারী ইউনিয়ন যুবদলের ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

9

জামালপুরে ৩০ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ, প্রতীক গ্রহণ করেনন

10

মনোহরদীতে কৃষি জমির টপ সয়েল কাটায় মোবাইল কোর্ট, এক লাখ টাকা

11

নিরাপত্তা ইস্যুতে ভারতে দল পাঠাতে অনিচ্ছুক বিসিবি, ভেন্যু পর

12

কুতুবদিয়া সী-ট্রাক উদ্বোধন

13

নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ

14

বৃক্ষ বিতারন কর্মসূচি

15

চরভদ্রাসন জুড়ে চলছে যৌথ বাহিনীর অভিযান ফিরছে সুস্থ ভোটে আস্থ

16

কেশবপুরে হাতপাখার প্রার্থীর গণসংযোগ ও পথসভা, ন্যায়–ইনসাফের ব

17

চাঁপাইনবাবগঞ্জে আসছে নেশার জন্য ব্যাথার ঔষধ ট্যাপেন্টাডল

18

গাবতলী–শাজাহানপুরে ধানের শীষের জোয়ার

19

নওগাঁর রাণীনগরে ইট ভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

20