জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চৌদ্দগ্রামে মিতল্লা সড়কে বিদ্যুতের পিলার না সরিয়েই চলছে সড়ক নির্মাণ কাজ

অভি খান
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পৌরসভার দোয়েল চত্বর থেকে মিতল্লা সড়কে চলছে সড়ক উন্নয়ন ও নির্মাণ কাজ। তবে স্থানীয়দের অভিযোগ—বিদ্যুতের পিলার না সরিয়েই সড়কের মাঝখানে নির্মাণ কাজ চলমান রয়েছে, যা ভবিষ্যতে বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে।
দেখা গেছে, নতুন সড়কের মাঝখানেই বিদ্যুতের পিলার স্থির অবস্থায় রয়েছে। প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত যানবাহন চলাচল করে, যার মধ্যে রয়েছে ভারী যানবাহন, পণ্যবাহী ট্রাক এবং যাত্রীবাহী বাস। ব্যস্ততম এই সড়কে মাঝখানে পিলার থাকা চলাচলে বাধা সৃষ্টি করছে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলছে।
স্থানীয় বাসিন্দারা জানান, “রাস্তা নির্মাণের আগে যদি বিদ্যুতের পিলার সরানো না হয়, তাহলে যে কোনো সময় বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটতে পারে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।”
এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা প্রশ্ন তুলেছেন—এই অব্যবস্থাপনার দায় নেবে কে? সরকার, ঠিকাদার নাকি বিদ্যুৎ বিভাগ?
স্থানীয় সচেতন মহল মনে করছে, উন্নয়নের কাজ সঠিক পরিকল্পনা ছাড়া শুরু হওয়ায় এমন বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। তারা দ্রুত বিদ্যুতের পিলার সরিয়ে সড়ক নির্মাণ সম্পন্ন করার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহার ও নবাবগঞ্জে পৃথক দুটি শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়

1

মনোহরদীতে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

2

সেনা ক্যান্টনমেন্ট স্থাপনের দাবি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর

3

জামালপুরে ডেভিল হান্টে ১৭ জন আওয়ামী লীগ নেতা গ্রেফতার

4

হাদিকে গুলির ঘটনায় কাপাসিয়া বিএনপির বিশাল মশাল মিছিল

5

কালিগঞ্জে পরিচ্ছন্নতার জন্য প্লাস্টিক ডাস্টবিন স্থাপন কর্মসূ

6

ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়ন বাতিল

7

জামায়াতের উদ্যোগে গণভোট নির্বাচনে 'হ্যাঁ' ভোটের প্রচার ও ভোট

8

ফেসবুকে এমন স্বাধীনতা শেখ হাসিনার আমলে ছিলো না: স্বরাষ্ট্র উ

9

লোহাগাড়ায় মুহিব হামলা মামলার প্রধান আসামি আটক, অভিযানে আহত প

10

শার্শায় ককটেল বিস্ফোরণে যুবক গুরুতর আহত

11

দিনাজপুরের ঘোড়াঘাটে বাস-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে নিহত ২

12

খালেদা জিয়ার মৃত্যুতে চীনের প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

13

সীতাকুণ্ড ভাটিয়ারী মাটিটা রোডস্হ মাদ্রাসার হুজুরের বিরুদ্ধে

14

সাপাহারে ভূগর্ভস্থ পানির স্তর নামছে আশঙ্কাজনক হারে

15

উপজেলা প্রশাসন আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৫

16

দিনাজপুরের ৬ আসনে জামায়াতের প্রার্থীদের মনোনয়নপত্র ক্রয়

17

এক বছর আগে সুইমিংপুলে ঢাবি শিক্ষার্থীর মৃত্যুর তদন্ত দাবি

18

তৃণমূলের জনগনের ভালোবাসায় সিক্ত জননেতা সেলিম রেজা

19

সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্ত

20