জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সুবর্ণচরে যুবদল নেতাকে বরণে মোটরসাইকেল শোভাযাত্রা

 মোঃ ফখরুল মোস্তফা ।।

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে আনন্দের জোয়ারে ভাসছে দলের নেতাকর্মীরা। দীর্ঘদিনের জনপ্রিয় এই নেতাকে ফিরে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো উপজেলার নেতাকর্মীরা। এসময় তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী মো. শাহজাহানকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ হন।
মঙ্গলবার বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে ছুটে আসেন তাকে বরণ করতে। আয়োজন করা হয় বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার, যা ধীরে ধীরে রূপ নেয় উৎসবমুখর সমাবেশটি ।

শত শত মোটরসাইকেলের বর্ণিল শোভাযাত্রা সুলতান নগর, আবদুল্লাহ মিয়ার হাট, আটকপালিয়া বাজার, উপজেলা পরিষদ চত্বর ও খাসের হাটসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা দেখতে পথে পথে সাধারণ মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। ব্যানার-ফেস্টুন, দলীয় পতাকা ও স্লোগানে মুখরিত ছিল পুরো এলাকা। প্রত্যেক স্টপেজে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয় বেলাল হোসেন সুমনকে।

বৈরাগী বাজারে শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন ফারুক, সদস্য সচিব নুরুল হুদা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ উদ্দিন শাকিল, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক মঞ্জুরুল আক্তার মজনু, সদস্য সচিব আলমগীর চৌধুরী এবং উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আলী আহসান মো. তারেক প্রমুখ।

বক্তারা বলেন, বেলাল হোসেন সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের মধ্য দিয়ে সুবর্ণচর যুবদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। তারা আরও বলেন, তরুণদের মাঝে সুমন একজন গ্রহণযোগ্য ও জনপ্রিয় নেতা, যার নেতৃত্বে যুবদল সামনে আরও গতিশীল ভূমিকা পালন করবে।

নেতাকর্মীদের ভালোবাসায় আবেগাপ্লুত বেলাল হোসেন সুমন বলেন, আপনাদের এই ভালোবাসাই আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে। ঐক্যই আমাদের শক্তি- এই ঐক্য ধরে রেখে আমরা সামনে এগিয়ে যাব। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থী মো. শাজাহানকে বিজয়ী করাই আমাদের লক্ষ্য।

বহিষ্কারাদেশ প্রত্যাহারকে কেন্দ্র করে মঙ্গলবারের এই আয়োজনে সুবর্ণচর এক উৎসবের নগরীতে রূপ নেয়। দীর্ঘদিন পর এমন প্রাণবন্ত রাজনৈতিক পরিবেশে উজ্জীবিত হয়ে ওঠে পুরো উপজেলা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিথ্যা সংবাদ প্রকাশ ও অপপ্রচারের প্রতিবাদে প্রধান শিক্ষকের স

1

বাঘাইছড়িতে বিজিবির আর্থিক সহায়তা প্রদান

2

নওগাঁ–রাজশাহী সড়কে বালুবোঝাই ট্রাক খাদে, চালক অল্পের জন্য রক

3

গোপালপুরে বিনামূল্যে বকনা গরু বিতরণ

4

টাংগাইলের নাগরপুরে সহবতপুর ইউনিয়ন যুব জামায়াতের বার্ষিক দায়ি

5

কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞত

6

ঝালকাঠিতে ট্রলির ধাক্কায় নারী মোটরসাইকেল আরোহীর মৃত্যু

7

প্রয়াত বেগম খালেদা জিয়ার মৃত্যতে শোক সভা ও দোয়া মাহফিল

8

অনলাইন জুয়া: ক্ষণিকের আনন্দে হারিয়ে যাচ্ছে এক প্রজন্ম

9

শিশু জায়ান হত্যার ২৭ দিনে হত্যাকারীর বিচার না পেয়ে ৫ম বারের

10

চামড়া খাতে এক যুগে রাজস্ব কমেছে ১৬ কোটি মার্কিন ডলার

11

বেগম খালেদা জিয়া শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছেন

12

বেকারদের কর্মসংস্থান যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথ

13

নওগাঁর নিয়ামতপুরে স্বপ্ন উন্নয়ন ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র

14

দিনাজপুরে ফেলে যাওয়া নবজাতক দত্তক নিল নিঃসন্তান দম্পতি

15

এস কে এস কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেনীর ছাত্র ছাত্রীদের বিদ

16

পাবনায় পদোন্নতিপ্রাপ্ত পাঁচজন পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পর

17

ঘাটাইলে গ্রেট হার্ট হাই স্কুল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা

18

উৎসবমূখর পরিবেশে সাতক্ষীরার ৪ টি আসনে ২৯ প্রার্থীর মনোনয়নপত্

19

পাবনা বেড়া নগরবাড়ী নদীবন্দরে আধুনিক টার্মিনালের উদ্বোধন

20