জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ভাঙ্গুড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা

মো.মেহেদী হাসান   ।।

 
 
 

পাবনায়  ভাঙ্গুড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অপরাধে ৬টি প্রতিষ্ঠানে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলা শরৎনগর বাজার ও ভাঙ্গুড়া বাজারের ৬টি দোকানে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। 

অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ান স্যাম্পল, কৃষকদের নিকট থেকে সারের মুল্য বেশি রাখা, রেস্টুরেন্টে বাসি পচা মাংস ফ্রিজে রাখা, মুগ ডাউলে ক্যামিকেল ব্যবহার করার দায়ে ৬ টি প্রতিষ্ঠানে জরিমানা করা হয়। যে সব প্রতিষ্ঠানে জরিমানা করা হয় তারা হলেন, লিজা ট্রেডার্সকে ২০ হাজার, হোসেন হায়দারকে ৫ হাজার, পাল সুইট এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার, জুয়েল বস্ত্র বিতানকে ৫ হাজার, আলম স্টোরকে ২৫ হাজার এবং জাহানারা মেডিকেলকে ৫ হাজাট টাকাসহ সর্বমোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

ভ্রাম্যমাণ অভিযানে ক্যাব পাবনা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শফিক আল কামাল, আনসার ব্যাটালিয়ানের সদস্য ও ভাঙ্গুড়া থানা এস আই হাফিজুর রহমানসহ পুলিশের একটি দল সহায়তা করেন।

অধিদপ্তরের কর্মকর্তা মাহমুদ হাসান রনি সাংবাদিকদের জানান, বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করা, ভেজাল মানহীন পণ্য উৎপাদন ও বিক্রি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৌরনদীতে ভাঙারির দোকানে সরকারি পাঠ্যপুস্তক জব্দ, তদন্তের নির

1

জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি :

2

নবাগত ইউএনও মাহমুদুল হাসানের সঙ্গে গজারিয়া থানা প্রেসক্লাবের

3

শরৎ কালে অপ্রত্যাশিত বর্ষণে বিপর্যস্ত নিয়ামতপুর

4

মঙ্গলবার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

5

কয়রায় জোরপূর্বক জমি থেকে ধান কেটে নেওয়া এবং মারপিট করে আহত

6

সাতক্ষীরার আশাশুনির বড়দলে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠ

7

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সাবেক তিন এমপি একই মঞ্চে

8

পুষ্টি বিষয়ক আলোচনা সভা

9

জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে বরিশালে জেলা আইনজীবী ফোরা

10

জমি নিয়ে বিরোধে নাগেশ্বরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ৩

11

বাবুগঞ্জে ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তা

12

কোনাখালীতে সাবেক ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার আটক

13

এনায়েতপুরে মহিলা দলের সমাবেশে মহিলাদের মিছিলে মিছিলে রুপ নেয়

14

দক্ষিণ সুরমায় ভারতীয় পণ্যসহ দুই নারী চোরাকারবারি আটক

15

নদী উদ্ধারই ছিল বড় লড়াই নারায়ণগঞ্জে নৌ উপদেষ্টা

16

থার্টিফার্স্ট নাইট উদযাপন নিয়ে সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা

17

চুয়েটের কম্পিউটার সায়েন্স বিভাগের পরিদর্শক দলের জামেয়া পরিদর

18

গজারিয়ায় নির্বাচনী নিরাপত্তায় শতভাগ সিসি ক্যামেরা, গণভোটে

19

ভেনেজুয়েলার বিনিময়ে ২০১৯ সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়

20