জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে জমাজমি বিরোধে প্রতিপক্ষের হামলায় চারজন আহত


কবির সরকার

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাজারামপুর দক্ষিণ পাড়া গ্রামে জমিজমার বিরোধকে কেন্দ্র করে শাহিনুর ইসলামের পরিবারের উপর  প্রতিপক্ষ মোঃ আলমগীর গংদের হামলায় চারজন আহত হয়েছে। 
 ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির রাজারামপুর দক্ষিণ পাড়া গ্রামের মোঃ মজিবর রহমান এর পুত্র মোঃ শাহিনুর ইসলাম (৩২) এর ফুলবাড়ী থানায় গত ০৪/০১/২০২৬ইং তারিখে দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ শাহিনুর ইসলাম এর পিতার পয়ত্রিক সূত্রে জমি প্রাপ্ত হয়ে দীর্ঘদিন যাবৎ উক্ত জমি ভোগদখল করে আসছে। ঐ জমিতে বর্তমান ভূট্টা চাষ করেছেন। একই গ্রামের আলমগীর (৩৩) পিতা: ইয়াছিন বাবু, মোঃ নবি (২৫) পিতা: রব্বানী, মোঃ আনোয়ার (৪৫) পিতা: ইয়াছিন বাবু, মোঃ আবেদ (৩৩) পিতা: কুদ্দুস, মোঃ মোস্তাকিম (৩০) পিতা: মোঃ বাচ্চু, মোঃ সুজন (৩২) পিতা: সিদ্দিক ও মোঃ রব্বানী (৬০) পিতা: মৃত আফজাল গংরা দলবদ্ধ হয়ে উক্ত জমি তাদের বলে দাবী করে গত ০৪/০১/২০২৬ইং তারিখে জোর পূর্বক দখলের চেষ্ঠা করে। এই ঘটনায় বাদী শাহিনুর ইসলাম ও তার পরিবার বাঁধা দিতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ ও দেশীয়অস্ত্র সস্ত্র নিয়ে শাহিনুর ইসলাম এর পিতার উপর অর্তকীত হামলা করে তাকে বেধম মারপিট করে। এই হামলার ঘটনায় ৪ জন আহত হয়ে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসার জন্য ভর্তি হন। আহতরা হলেন, শাহিনুর ইসলাম এর পিতা মজিবর রহমন, স্ত্রী খুশি বেগম, চাচি মোছাঃ মহসিনা বেগম ও চাচা মোঃ মিলন হোসেন। প্রতিপক্ষের মারপিটের ভয়ে গ্রামবাসীরা  শাহিনুর রহমান এর পরিবারকে একটি বাড়ীতে নিরাপদে রাখে। এ সময় তারা বাঁচার ৯৯৯ এ ফোন করলে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনা স্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করেন। 
উল্লেখ্য যে, প্রতিপক্ষ আলমগীর গংরা গত ০৫/০১/২০২৬ইং তারিখে জমি থেকে শাহিনুর এর ট্রাক্টার ছিন্তাই করে নিয়ে যায়। ট্রাক্টার এর বিষয়ে মোঃ শাহিনুর রহমান অভিযোগ করতে গেলে ফুলবাড়ী থানার পুলিশ তার অভিযোগ গ্রহন করেননি এবং এখন পর্যন্ত তার ট্রাক্টারটি উদ্ধার হয়নি। 
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ এর সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, অভিযোগ পেয়েছি। দু-পক্ষকে থানায় ডেকে বিষয়টি মিমাংশা করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে ফার্মেসির আড়ালে মাদক ব্যবসা ট্যাপেন্টাডেলসহ দুই

1

সুবর্ণচর প্রেসক্লাবের উদ্যোগে ইউএনও বিদায় সংবর্ধনা

2

নোয়াখালীতে বিমান কর্মকর্তার বাড়িতে ডাকাতি, ইউপি সদস্যের ছেলে

3

বরগুনার তালতলীতে জলবায়ু কর্ম দিবস উপলক্ষ্যে আলোচনা ও সমাবেশ

4

বাগান বাজারের সামিউলের গবেষণাপত্র স্থান পেল আন্তর্জাতিক সম্ম

5

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে হাইমচর উপজেলায় প্রস্তুতিমূলক স

6

অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: কাশিমপুরে তিনজন গ্রেফতার

7

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা দোয়া মাহফিল অনুষ্ঠি

8

মঠবাড়িয়ায় ঝুকিপূর্ণ ব্রিজ নিয়ে দুর্ভোগে তিন গ্রামের মানুষ ‎

9

পাঁচবিবিতে ৫ শতাধিক দু:স্থ অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ

10

বেগম খালেদা জিয়ার বিদায় আত্মার মাগফেরাত কোরআন খতম ও দোয়া

11

মহান বিজয় দিবস উপলক্ষে আনোয়ারায় বিএনপির বিজয় র‍্যালী ও কেন্দ

12

বেসরকারি হাসপাতাল ও ডায়াগনষ্টিক মালিক সমিতি গঠন

13

কুড়িগ্রামে পানিতে ডুবে মামা-ভাগ্নে দুই শিশুর মর্মান্তিক মৃত্

14

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত গজারিয়ার জেসমি

15

কিশোরগঞ্জ- ০১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

16

পলোগ্রাউন্ডের ঐতিহাসিক মহাসমাবেশ সফলভাবে সম্পন্ন

17

ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা নিয়ে যা জানা যাচ্ছে

18

বগুড়ায় দুর্বৃত্তদেরিকাঘাতে ব্যবসায়ী আবু বকর আহত।

19

নবাগত পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার এর সাথে সৌজন্য স্বাক্ষ

20