জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েসের বার্তা


মোঃ শরিফুল ইসলাম

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৯০তম জন্মবার্ষিকীতে আমি গভীর শ্রদ্ধা ও বিনম্রতার সঙ্গে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্রের এক মহান স্থপতি। মহান মুক্তিযুদ্ধে তার ঐতিহাসিক ভূমিকা, স্বাধীনতার ঘোষণা এবং যুদ্ধকালীন সাহসী নেতৃত্ব জাতিকে মুক্তির পথে ঐক্যবদ্ধ করেছিল। রাষ্ট্রনায়ক হিসেবে তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আত্মনির্ভরশীলতা অর্জন এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করতে যে অবদান রেখেছেন, তা বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, শহীদ জিয়ার সততা, দেশপ্রেম, শৃঙ্খলা ও কর্মনিষ্ঠার আদর্শ আজকের সমাজ ও রাজনীতিতে অত্যন্ত প্রাসঙ্গিক। তার আদর্শ অনুসরণ করেই একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

এই মহান নেতার জন্মবার্ষিকীতে আমি স্বেচ্ছাসেবকদলের সকল নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানাই—শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য।

মহান নেতার প্রতি রইল বিনম্র শ্রদ্ধাঞ্জলি। 

শ্রদ্ধান্তে
আব্দুল্লাহ আল কায়েস
আহ্বায়ক
সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদল।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মক্ষেত্রে নারী নিরাপত্তাহীনতা

1

বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন

2

কালিগঞ্জে শান্তি, সম্প্রীতি ও সহনশীল সমাজ উন্নয়নে আন্তঃ প্র

3

মিনুর পক্ষে বাড়ি বাড়ি ভোট চাইছেন যুবনেতা আনারুল ও কাউসার

4

লোহাগড়ায় বিদেশি পিস্তল ও গুলি সহ প্রবাসী যুবক গ্রেফতার

5

নরসিংদীর শিবপুরে অস্ত্র ও মাদক জব্দ, ৭ জন গ্রেপ্তার

6

প্রতিবন্ধীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ

7

নোয়াখালীতে ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

8

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী না হলে ফ্যাসিবাদ ফিরে আসবেই: প্রধান উপদেষ

9

বাঘাইছড়িতে ইয়াবাসহ আটক ৪

10

সিলেটের কানাইঘাটে নাসির বিড়িসহ আটক ২ জনকে আদালতে প্রেরণ

11

চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারেক রহমানের সমাবেসে বিএনপি নেতা

12

গজারিয়ায় রাতের আঁধারে টেকনিশিয়ানকে কুপিয়ে হত্যা

13

চাঁপাইনবাবগঞ্জে ট্যাপে পানি নেয়াকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে

14

একজন দক্ষ ও মানবিক অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল ইসলাম

15

মীরসরাইয়ে হানাদার মুক্ত দিবসে বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জ

16

নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত

17

নওগাঁ নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল প্রথম শ্রেণীর শিক

18

চাঁদা না দেওয়ায় পাংশায় গৃহবধূকে হাতুড়ি দিয়ে প্রকাশ্যে হামলা

19

দৌলতপুরে নতুন ওসি মো. কমর উদ্দিনের যোগদান

20