জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত

শামীম ইসলাম শামীম
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজে গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫। সকাল ৯টায় কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইদ্রিস আলী, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুস সবুর তালুকদার, সাবেক প্রতিষ্ঠাতা সদস্য, সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ আমিরুল ইসলাম, প্রভাষক (ইংরেজি), সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজ।

বক্তারা বলেন, নবীন শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হতে হবে। কলেজকে এগিয়ে নিতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। গান, নৃত্য, আবৃত্তি ও নাটিকা পরিবেশনের মাধ্যমে কলেজ প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের মাঝে সৃষ্টি হয় নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণার সঞ্চার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবি বিএসএফ ব্যাটেলিয়ন অধিনায়ক পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অ

1

সীমান্ত এলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চাই

2

সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায় একজন পথচারী নি

3

ঈশ্বরগঞ্জে গরুসহ দুই চোর আটক

4

মাদারীপুরে কোপানো ও শ্লীলতাহানির ঘটনা সপ্তাহ পার হলেও মামলা

5

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মানবিক হাত

6

আলীকদমে বিশেষ অভিযানে ‘ডেভিল হান্ট’ গ্রেপ্তার, আলীকদম সদর থা

7

পল্টন ট্রাজেডিতে শহীদদের স্মরণে কয়রায় দোয়া ও আলোচনা সভা

8

বেনাপোল সীমান্তে বিদেশি মদসহ চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি

9

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনে নিরাপত্তা দায়িত্ব পালনে ৫৩ বিজিবি

10

নড়াইলে ১২শত রোগীকে ফ্রি চিকিৎসাসেবা প্রদান

11

কালিগঞ্জ সরকারি হাসপাতাল কার্যত অচল

12

মুরাদনগর মহিলা দলের সভাপতি আহত কাজী তাহমিনাকে হাসপাতালে দেখত

13

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় ২ আ. লীগ নেতা গ্রেপ্তার

14

হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে ১,১৯৪ বস্তা সার জব্দ

15

ঋণের টাকা প্রবাসে গিয়ে মিলেনি ভিসা, দিসে হারা ৭ যুবকের পরি

16

চরকাউয়া ইউনিয়ন তাঁতীদলের ২৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

17

বিএমপির উদ্যোগে সাভারে কম্বল বিতরণ অনুষ্ঠান

18

দেশের স্বাধীনতা রক্ষায় দাঁড়িপাল্লা প্রতীকে সিলমালার আহ্বান

19

ঘাটাইলে ‘মিথ্যা মামলায়’ হয়রানির প্রতিবাদে মানববন্ধন

20