জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

লোহাগড়ায় বিদেশি পিস্তল ও গুলি সহ প্রবাসী যুবক গ্রেফতার


রূপক মুখার্জি  
নড়াইলের লোহাগড়ায় অভিযানে বিদেশি পিস্তল সহ শিকদার লিমন(৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনী। 

শনিবার(১৭ জানুয়ারি)  মধ্যরাত থেকে রোববার(১৯ জানুয়ারি) সকাল পর্যন্ত  উপজেলার ইতনা গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্তকে অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেফতার করে নড়াইল সেনা ক্যাম্প ও লোহাগড়া থানা পুলিশ। 

অভিযুক্ত শিকদার লিমন উপজেলার ইতনা গ্রামের পশ্চিমপাড়ার শিকদার আনোয়ার হোসেনের ছেলে। তিনি দীর্ঘ ১১ বছর যাবৎ মালয়েশিয়া  ছিলেন। 


বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায়। 


পুলিশ জানায়, লেহাগড়া উপজেলার ইতনা পশ্চিমপাড়া এলাকার শিকদার লিমন ও শিকদার রিয়াজ নামের আপন দুই সহোদর সন্ত্রাসী কর্যক্রম পরিচালনা উদ্দেশ্যে তাদের বসতবাড়িতে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র মজুদ করে রেখেছেন-এমন গোয়েন্দা তথ্য পায় নড়াইল সেনাবাহিনী ক্যাম্প। এরপর ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি বিশেষ দল ও লোহাগড়া থানা পুলিশ অভিযুক্তদের বাড়িতে শনিবার মধ্য রাতে অভিযান চালায়। এ সময়  যৌথবাহিনীর অভিযানের খবর পেয়ে শিকদার রিয়াজ পালিয়ে যায়। 

পরে অভিযুক্তদের বসত বাড়িতে তল্লাশি চালিয়ে বেসিনের পেছনের অংশ থেকে একটি বিদেশি ৭২ দশমিক ৬২ মিলিমিটারের পিস্তল, পিস্তলের ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। ঘরের কার্নিশ থেকে বিদেশি মদ, এছাড়াও বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। লিমন দীর্ঘদিন প্রবাস জীবনে থেকেছেন, তার পার্সপোর্টে ভিসার মেয়াদ থাকায় তার  ব্যবহৃত ৩ টি পাসপোর্ট জব্দ করে যৌথবাহিনী। 

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং অভিযুক্তকে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে কৃষকের অন্তরালে সার সিন্ডিকেট

1

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোনের একটি

2

মঞ্চায়িত হল কবি নজরুল ইসলামের" পুতুলের বিয়ে "

3

রেমিট্যান্স প্রবাহের পরিমাণ বৃদ্ধির হার

4

জেলা প্রশাসকের প্রতিশ্রুতি বাস্তবায়ন সাটুরিয়ায় নতুন শীতবস্ত্

5

ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

6

নোয়াখালীতে হাতের অপারেশন করতে গিয়ে প্রাণ গেল নারীর

7

৬ বছর ধরে সাঁকো দিয়ে সেতু পারাপার

8

ছাতক গোবিন্দগঞ্জে ব্যবসায়ী সমিতি কালভার্ট খনন করেন শহরের ময়ল

9

মানিকগঞ্জ–৩ আসনে ১০ দলীয় জোট প্রার্থী পরিবর্তনের জোর দাবি

10

বান্দরবানের লামায় শিবিরের কোরআন তালিমের অনুষ্ঠানে দুর্বৃত্ত

11

কেন ভেস্তে গেল ১ বক্স নীতি

12

নবাবগঞ্জে কনকনে শীত, জনজীবন স্থবির

13

শেখ হাসিনা ও কামালের সব সম্পত্তি রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার

14

মোংলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো যুবদলের ৪৭ তম

15

বান্দরবানে সন্তানের সিকিৎসার নামে শাশুড়ির টাকা ও স্বর্ন নিয

16

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে অঙ্গরাজ্যের আইন কার্যকর বন্ধে ট্রাম

17

চরফ্যাশন কলেজ ছাত্রদলের সদস্য সচিব নুরে আলম মৃধার নেতৃত্বে ব

18

নির্বাচনী কেন্দ্র পরিদর্শনে ময়মনসিংহ সদর ইউএনও জান্নাতুল ফের

19

তাড়াইলে মাদরাসাতুল আতহার দামিহা বাজারের বার্ষিক তাফসিরুল কোর

20