জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

দোহার ও নবাবগঞ্জে পৃথক দুটি শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

 

শহীদুল ইসলাম শরীফ 

 

ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় পৃথক দুটি শিক্ষা প্রতিষ্ঠানে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি, ২০২৬) দিনব্যাপী আনন্দঘন পরিবেশে ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই উৎসব সম্পন্ন হয়।

দোহার উপজেলার অক্সফোর্ড মডেল স্কুলের মাঠে সারাদিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের পরিচালক মো. এমারত হোসেন এমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার জিয়া উদ্দীন ভূঁইয়া, জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খন্দকার মোস্তাক আহমেদ, দোহার প্রেসক্লাবের সভাপতি মু. তারেক রাজীব, আবুল বাশার, মারুফ চৌধুরী এবং শিপন মোল্লা। অনুষ্ঠান শেষে ক্রীড়া ও মেধা তালিকায় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

একই দিনে নবাবগঞ্জ পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা ইসলাম।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, নারীর ক্ষমতায়ন ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়তে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই। এই বিদ্যালয়ের ছাত্রীরা পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রেও মেধার স্বাক্ষর রাখছে, যা অত্যন্ত আশাব্যঞ্জক।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক কো-অপ্ট সদস্য জুয়েল আহমেদ, সমাজসেবক দুর্জয় মাহমুদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাহাদুরপুরে টলির ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির

1

চৌদ্দগ্রাম মিয়াবাজার স্থল জামায়াতের নির্বাচনী বিশাল গণমিছ

2

না ফেরার দেশে চলে গেলেন, সাংবাদিক আব্দুল হালিম মন্ডল

3

তারেক রহমানের আগমন উপলক্ষে সোহেল হাওলাদারের এলাহীর কাণ্ড

4

রিমান্ডে নেওয়ার সময় আওয়ামী লীগ নেতার মৃত্যু

5

মাসিক কল্যাণ সভা ও নভেম্বর/২০২৫ মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্

6

কয়রায় জনপ্রতিনিধিদের সঙ্গে বিএনপি প্রার্থী বাপ্পির সাক্ষাৎ

7

কাশিপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ

8

ইশ্বরগঞ্জে সরাতী হোছাইনিয়া দাখিল মাদ্রাসায় শান্তিপূর্ণ পরিবে

9

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন ৪৫০ টির অধিক ঘর পুড়ে চাই।

10

নান্দাইলে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষে কাজ করার আহ্বান

11

রায়গঞ্জের আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

12

হোসেনপুরে মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট

13

‎নোয়াখালীতে দুজন মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনায় নিহত

14

পটুয়াখালীতে নিখোঁজ ২ জেলের মৃতদেহ উদ্ধার

15

ঝালকাঠির নবাগত পুলিশ সুপার যোগদান ও দায়িত্বভার গ্রহণ

16

শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত নাসিরনগরের কেটে খাওয়া সাধারণ নিম্

17

ঠাকুরগাঁওয়ে একজন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

18

কালিয়াকৈরে বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভ

19

অবশেষে সিন্দিয়াঘাট টু টেকেরহাট লিংক রোডের কাজ শুরু

20