জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বেড়ায় বৃদ্ধ নারীকে জবাই করে হত্যা

 মোঃ আব্দুর রউফ 


পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নে ঘরে ঢুকে রহিমা খাতুন (৯০) নামের এক নারীকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে।
গতকাল রবিবার (২৮ ডিসেম্বর) উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুন পেচাকোলা গ্রামে নিজ বাড়িতে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রহিমা ওই গ্রামের মৃত- আব্দুস ছাত্তারের স্ত্রী। তিনি পাঁচ মেয়ে ও তিন ছেলে সন্তানের জননী। তিনি কবিরাজি পেশায় জড়িত ছিলেন।
স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যায় মাগরিবের আযানের সময় নিজ বাড়ি থেকে গলা কাটা অবস্থায় চিৎকার করে দৌড়ে এসে পাশের আঃ হানিফের বাড়িতে অজ্ঞান হয়ে পড়ে। রক্তাক্ত ও গলা কাটা অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লোক্সে নিলে পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই সে মারা যায়।
দুর্বৃত্তদরা তার গলার চেইন ও কানের দুল কেটে নেয়। স্থানীয়রা ধারনা করেন, ডাকাতি করতে এসে তারা তার গলা থেকে চেন ও কানের দুল খুলে নেয়। দুর্বৃত্তদের চিনে ফেলায় তাকে গালা কেটে হত্যা করা হয়ে থাকতে পারে বলে স্থানীয়দের ধারনা।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিতাই চন্দ্র সরকার বলেন, পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া হত্যা রহস্য উদঘাটনে বিভিন্ন গোয়েন্দা সংস্থা সরেজমিনে তথ্য সংগ্রহ করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় তথ্য গোপন করে নিজ জেলায় চাকরির অভিযোগ

1

বান্দরবানে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

2

মাদারীপুরে -ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের মহাসমাবেশ ও বিক্ষোভ

3

২৮ অক্টোবর জাতির কাছে প্রেরণার বাতিঘর

4

বেকারদের কর্মসংস্থান যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথ

5

মেহেরপুর মুজিবনগরে বিদেশী পিস্তলসহ ১ জন গ্রেফতার

6

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান এর ৫৪তম শাহাদা

7

গোয়ালন্দে কর্মবিরতিতে দুইটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়

8

বাঁশখালীতে জেলা গোয়েন্দা শাখা ও থানা পুলিশের যৌথ অভিযানে ১টি

9

ভেড়ামারায় অষ্টম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ

10

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মুক্তিযোদ্ধা দলের দোয়া মা

11

অবৈধ বালু ও মাটি উত্তোলনের দায়ে দু’জন ব্যবসায়ীকে দেড় লাখ টাক

12

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অঙ্গীকার জামায়াত প্রার্থী আফতাব উদ্

13

নওগাঁ জেলা পুলিশের তৎপরতায় উদ্ধার হলো ১০৫টি হারানো মোবাইল

14

মাদারীপুরে-সরস্বতী পূজা উপলক্ষে, ০৩ দিন ব্যাপি জমকালো অনুষ্ঠ

15

সাতক্ষীরায় বাস শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের পরিবারের হাতে নগ

16

ঝালকাঠিতে অনুষ্ঠিত রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা ও দ্বি-

17

ঘাটাইলে গ্রেট হার্ট হাই স্কুল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা

18

চিলমারীতে নব যোগদানকৃত জেলা প্রশাসকের মত বিনিময়

19

সংসদীয় আসন, নওগাঁ ৪৬-১,এ বৈধ তিন, স্থগিত এক

20