জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজিবপুরে জমি সংক্রান্ত সংঘর্ষে নারীসহ ৪ জন আহত


রাশিদুল ইসলাম
কুড়িগ্রামের রাজিবপুরে ক্রয়কৃত জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত চারজন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে গত ৩০ অক্টোবর, উপজেলার সদর ইউনিয়নের শিবেরডাঙ্গী এলাকায়। আহতরা হলেন— সামছুল হক (৬৫), তার স্ত্রী জাহেদা বেগম (৬০), পুত্রবধূ শাপলা বেগম (৩৪) এবং রাজিয়া বেগম (৪০)। তারা বর্তমানে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত সামছুল হকের ছেলে জহির উদ্দিন (৩৫) রাজিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, জহির উদ্দিন দীর্ঘদিন ধরে ক্রয়কৃত জমি ভোগদখল করে আসছেন। ৩০ অক্টোবর বিকেলে ওই জমিতে কোরবান আলী জোরপূর্বক টয়লেট নির্মাণের চেষ্টা করলে বাদীপক্ষ বাধা দেয়। ক্ষিপ্ত হয়ে কোরবান আলী ও তার সহযোগীরা লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। হামলায় সামছুল হকের মাথা ফেটে যায় এবং তার স্ত্রী জাহেদা বেগম ও পুত্রবধূ শাপলা বেগম গুরুতর আহত হন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, হামলাকারীরা জাহেদা বেগমের কানের স্বর্ণের দুল ও শাপলা বেগমের গলার চেইন ছিনিয়ে নেয়। আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অভিযুক্ত কোরবান আলী অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা তাদের মারিনি, বরং তারা আমার লোকজনকে মারধর করেছে। আমার স্ত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, দুই পক্ষের অভিযোগ আমরা পেয়েছি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, উক্ত জমির তফসিল অনুযায়ী মৌজা বালেমারী, জেএল নং-২৫, খতিয়ান নং-২৪৫ ও দাগ নং-৪৩০-এর মোট ৫৯ শতাংশ জমির মধ্যে জহির উদ্দিনের ক্রয়কৃত ৬ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছে। বিবাদীপক্ষ ওই জমি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা জুড়ে তিন ফসলি ধানি জমিতে চলছে অবাধে

1

বান্দরবানের,আলীকদমে সেনাবাহিনীর, উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকা

2

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে সিলেটে বিএনপি ও অঙ্গসংগঠন

3

তামাকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে কঠোর অধ্যাদেশ ই-সিগারেট নিষিদ্

4

বিরলে উপজেলা বিএনপি’র আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কা

5

ঝিনাইদহের কালীগঞ্জে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন খতম

6

ধানের শীষ প্রতীকে আলহাজ্ব সাইফুর রহমান রানার সমর্থনে প্রতিনি

7

ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত

8

নাসিরনগরে সরিষা চাষে অনাগ্রহী কৃষকরা

9

সিরাজগঞ্জ-৩: দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সেলিম জাহাঙ্গীরের মন

10

হাজারো নেতাকর্মীর বর্ণাঢ্য র‌্যালিতে যথাযোগ্য মর্যাদায় পালিত

11

৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উদযাপন অনুষ্ঠানে পুলিশ সুপার দিনা

12

পাপিয়ার সরব উপস্থিতিতে চাঙ্গা বিএনপি, তৃণমূল উজ্জীবিত

13

কক্সবাজারে চকোরিয়া বাস-মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের ৫ জ

14

ভাঙ্গুড়ায় নাশকতা ঠেকাতে জামায়াত নেতাকর্মীদের অবস্থান কর্মস

15

দিনাজপুর-৫ আসনে এস. এম. জাকারিয়া বাচ্চুর পক্ষে ব্যাপক গণসংযো

16

রাঙ্গাবালীখাস খাজনা প্রদানকৃত জমিবন বিভাগ কর্তৃকবেদখলও মিথ্

17

চৌদ্দগ্রামে সেনাবাহিনির অভিযানে যুবদল নেতা আব্দুর রহিম মিয়াজ

18

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, জানাজায় সাধারণ

19

গ্রাম থেকে ঢাবি - স্বপ্ন ছুলেন আনোয়ারার জিসান মোবারক

20