জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সংসদীয় আসন, নওগাঁ ৪৬-১,এ বৈধ তিন, স্থগিত এক


আবু সায়েম

নওগাঁ-৪৬-১ আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন
বিএনপি, স্বতন্ত্র ও জামায়াত প্রার্থীর মনোনয়ন বৈধ — ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল হক শাহ চৌধুরীর প্রার্থীতা স্থগিত
 নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে আজ অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নওগাঁ-৪৬-১ সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্রের ওপর সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। যাচাই-বাছাই শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী জননেতা মোঃ মোস্তাফিজুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
এছাড়াও একই আসনে স্বতন্ত্র প্রার্থী ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ ছালেক চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোঃ মাহবুবুল আলমের মনোনয়নপত্রকেও বৈধ ঘোষণা করা হয়।
তবে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আব্দুল হক শাহ চৌধুরীর প্রার্থীতা মামলার কারণে আপাতত স্থগিত রাখা হয়েছে বলে যাচাই-বাছাই শেষে জানান রিটার্নিং কর্মকর্তা। তিনি আরও জানান, সংশ্লিষ্ট মামলার নিষ্পত্তি শেষে প্রার্থীতার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে প্রার্থীদের প্রতিনিধিরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত থেকে সিদ্ধান্ত গ্রহণ করেন। নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা আপিল করার সুযোগ পাবেন।
নওগাঁ-৪৬-১ আসনে বৈধ প্রার্থী তালিকা ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী পরিবেশ আরও সরব হয়ে উঠেছে বলে রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় চোরাইকৃত অটোর মালামালসহ দেড় মাস পর ৩ চোর পুলিশের হাতে

1

বগুড়া শেরপুরে অটোভ্যান ছিনতাইয়ের চেষ্টা

2

কারখানায় হঠাৎ করেই বন্ধের নোটিশ চরম বিপাকে শ্রমিকরা

3

সুবর্ণচরে রশিদিয়া আরাবিয়া দাখিল মাদ্রাসার ছবক প্রদান ও কৃতি

4

বরগুনায় দুই বছর আগে বঙ্গোপসাগরে নিখোঁজ ১৭ জেলেদের সন্ধান ম

5

আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল বাস: অটোরিকশা চূর্

6

ডেভিল হান্ট-২ তে শেরপুরে ধরা পড়লেন ছাত্র আন্দোলনের আসামি

7

এয়োদশ সংসদ নির্বাচন বান্দরবানের দুর্গম ১১ কেন্দ্রে হেলিকপ্টা

8

নওগাঁর নিয়ামতপুরে স্বপ্ন উন্নয়ন ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র

9

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বাড়ছে ছিনতাই-ডাকাতি,

10

আক্কেলপুরে বিএনপির মনোনয়ন ঘিরে ধাওয়া পাল্টা ধাওয়া আহত-২

11

‎পিরোজপুর-১ আসনে ধানের শীষে মনোনয়ন পেলেন আলমগীর হোসেন

12

পানছড়ি সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল আটক করেছে ৩ বিজিবি

13

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে ঠাকুরগাঁওয়ের মানববন্ধন

14

‎মণিরামপুরে অবৈধ ভাবে সরকারি জমির সাথে মালিকানা জমি দখলের অভ

15

ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেফতার

16

পাপিয়ার সরব উপস্থিতিতে চাঙ্গা বিএনপি, তৃণমূল উজ্জীবিত

17

এনটিআরসিএ নিয়োগ চক্রের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক শিক

18

নিয়ামতপুরে সড়কে কাঁচা বাজার জনদুর্ভোগ চরমে

19

পাঁচবিবিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

20