জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে

 
 শেখ সাহেদ মিয়া 
মৌলভীবাজার কেন্দ্রীয় স্মৃতি সৌধে মঙ্গলবার সকালে সূর্যদয়ের সাথে সাথে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়।

শহীদ বেদীতে এসে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন জেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জেলা পুলিশ, বিভিন্ন সংস্থা, সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল পুষ্পাঞ্জলি অর্পন করেছেন।
মৌলভীবাজার জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী, মৌলভীবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, শরীরচর্চা সোসাইটি, বিভিন্ন ওয়েলফেয়ার এসোসিয়েশন, মৌলভীবাজার জেলা আইনজীবি সমিতি, আঞ্চলিক পাসপোর্ট অফিস, জেলা সমবায় অফিস, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন,সরকারি আইন কর্মকর্তা,ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন,জেলা সাংবাদিক ইউনিয়ন,মৌলভীবাজার জেলা ছাত্রদল,নার্সিং ইন্সটিউট,অনলাইন প্রেসক্লাব,বিভাগীয় শ্রম দপ্তর শ্রীমঙ্গল,জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, ইম্পিরিয়েল কলেজ, হোয়াইট পার্ল শিক্ষা পরিবার, মৌলভীবাজার বিআরটিএ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান এবং সরকারি ও আধাসরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এ সময় সর্বস্তরের মানুষের ঢল নামে স্মৃতি সৌধ প্রঙ্গণে।
এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদমদীঘিতে দিন দুপুরে বসত বাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালঙ্ক

1

দুর্গাহাটা ইউনিয়নের সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

2

পরকীয়ার বলি

3

চাঁপাইনবাবগঞ্জে চেম্বারের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদ

4

দালালের খপ্পরে পড়ে সর্বোচ্চ হারাচ্ছে কিরগিজস্তানে আসা রেমিট

5

আবারও ভোট ডাকাতির ষড়যন্ত্র শুরু হয়েছে

6

নওগাঁইয় হাজারো মানুষের উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার গায়েব

7

খালেদা জিয়ার শেষ বিদায়, শোকাবহ অন্তিম যাত্রা

8

টাংগাইলের নাগরপুরে তিনটি ইউনিয়নে যুব জামায়াতের বার্ষিক দায়িত

9

দোয়ারা বাজারে মহান বিজয় দিবসে পূর্ব বাংলা বাজার বিএনপির শ্রদ

10

নওগাঁর নিয়ামতপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার

11

কাপাসিয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামন

12

দুর্বৃত্তদের আগুনে পুড়ল নওগাঁর আত্রাই রেলস্টেশন এলাকা

13

পিলখানায় কিলিং মিশন চালিয়েছে "ব্ল্যাক ক্যাটস" কমান্ডো ফোর্সে

14

শহীদ বুদ্ধিজীবী দিবসে শিবচরে বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা প্রশা

15

জমকালো আয়োজনে বিনাজুরীতে সুন্নী কনফারেন্স

16

সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপ মারা গেছেন

17

নোয়াখালীতে টনসিল-পলিপস অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যুর অভিযোগ

18

নিরাপদ পানিকে নাগরিকের মৌলিক অধিকার ঘোষণা হাইকোর্টের

19

দশম গ্রেড চেয়ে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি

20