জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ডেভিল হান্ট-২ তে শেরপুরে ধরা পড়লেন ছাত্র আন্দোলনের আসামি

মনিরুজ্জামান মনির

দেশব্যাপী চলমান বিশেষ অভিযান 'ডেভিল হান্ট ফেইজ–২' এর অংশ হিসেবে মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত একটি মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সদর উপজেলার সাধুহাটি এলাকা থেকে এ অভিযান চালানো হয়।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার সদর মডেল থানার অধীন শেরপুর ফাঁড়ি পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে এমদাদ এহসান সুমন (৩৩) নামের অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই শিপু কুমার দাস জানান, গ্রেফতারকৃত সুমনের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী আকিদুর রহমান সুহান (৩৫) বাদী হয়ে দায়ের করা একটি মামলার ৩২ নম্বর এজাহারনামার আসামি হিসেবে তদন্ত চলছিল।

পুলিশ ইনচার্জ আরও জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনার জন্য এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে অপরাধ ও অস্থিতিশীলতা দমনের লক্ষ্যে 'ডেভিল হান্ট' নামে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এর দ্বিতীয় ধাপে দেশের বিভিন্ন এলাকায় একাধিক অভিযান চালিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের আটক করা হচ্ছে। মৌলভীবাজারের এই গ্রেফতার সেই ধারাবাহিকতাই সম্প্রতি হওয়া সর্বশেষ কার্যক্রম।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত

1

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ভারতীয় শাড়ি, চাদর ও দুটি গরু জব্

2

সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি মির্জা ফখরুল

3

বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব মতিউর রহমান এর জানাজা

4

নিয়ামতপুরে ৫৫তম বিজয় দিবস

5

বান্দরবানে জমি জোরপূর্বক জবর খলের চেষ্টার ও চাঁদাবাজির অভিয

6

নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

7

মাদারীপুর ০৩ আসনে -ধানের শীষের কান্ডারী, "আনিসুর রহমান তালুক

8

সাইনবোর্ড এলাকায় ১ হাজার ইয়াবাসহ আটক মাদক কারবারি

9

তারেক রহমানকে দেখতে হোসেনপুরের ২০ হাজার নেতাকর্মী এখন রাজধান

10

৪ই নভেম্বর থেকে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রা

11

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ‘হাঁস’ প্রতীক চান রুমিন ফারহানা

12

রংপুরে আইজিপি'র আগমনে অফিসার ও ফোর্সদের মতবিনিময় সভা অনুষ্ঠি

13

গোমস্তাপুর সীমান্তে পাঁচ জনকে পুশইনের সময় বিজিবির হাতে আটক

14

'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষ্যে নোবিপ্রবি ছাত্রদলের আল

15

২৮ নভেম্বর পথসভা সফল করতে মনিরামপুর উপজেলা বিএনপির ব্যাপক প্

16

সাড়াদেশের ন্যায় গাবতলীতে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি এর

17

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার উদ্যোগে ম

18

ধুনটে ১০ ঘন্টার ব্যবধানে আবারও ভয়াবহ অগ্নিকান্ড

19

কেশবপুরে ঘেরে মাছের খাদ্য হিসেবে পোল্ট্রি বিষ্ঠা ব্যবহার: ৫০

20