জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

আদালতে হাজিরা দিতে এসে ট্রাকের চাপায় নিহত বিচারপ্রার্থী, চালক পলাতক


 মোঃ রাতুল হাসান লিমন

নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে মামলার হাজিরা দিতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধ বিচারপ্রার্থী। আদালতের সামনের ব্যস্ত সড়কে পণ্যবাহী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সামনে ঢাকা–নারায়ণগঞ্জ সংযোগ সড়কে পণ্যবাহী ট্রাকের চাপায় এক বিচারপ্রার্থী নিহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মাধুলী ইসলাম ভূঁইয়া (৭০)। তিনি রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার রাণীপুরা এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, সকালে চেক সংক্রান্ত একটি মামলার বিষয়ে হাজিরা দিতে রূপগঞ্জ থেকে নারায়ণগঞ্জ আদালতে আসেন তিনি। আদালতের সামনে সড়ক পারাপারের সময় চাষাঢ়ামুখী একটি ট্রাক তাকে চাপা দেয়।
প্রত্যক্ষদর্শী এক নারী জানান, দ্রুতগতির ট্রাকটি তাকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে যান এবং গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেহানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকটি ফেলে চালক ও তার সহকারী পালিয়ে যায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমলনগরে সাবেক মহিলা মেম্বারের পতিতালয়ে আগুন দিল বিক্ষুব্ধ জন

1

টগরবন্দ ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে

2

ঝালকাঠি-১ আসনে নির্বাচনী মাঠে ব্যস্ত ব্যারিস্টার মঈন ফিরোজী

3

মাদারগঞ্জে নদীতে পড়ে ৫ জনের মৃত্যু

4

তারেক রহমানের বরিশালে জনসভা সফল করার লক্ষ্যে ঝালকাঠি জেলা বি

5

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে দিনাজপুর পুলিশ সুপার কার

6

সুনামগঞ্জে পৌর শহরে ব্যাটারি চালিত ইজিবাইকের হঠাৎ করে

7

শিবচরে কৃষিতে নতুন সম্ভাবনার আলো

8

নতুন মোটরসাইকেল কেনার দু’দিন পরই ১০ হাজার টাকার মামলা

9

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় কাল ২৮ ডিসেম্বর শুরু হচ্ছে স্কু

10

কাপাসিয়ায় সালাউদ্দিন আইউবীর নির্বাচনী পথ সভা ও দাঁড়িপাল্লার

11

বিএনপির বিদ্রোহী প্রার্থী সৈকত ভোটের মাঠে থাকায় ধানের শীষের

12

নোয়াখালীতে ৬ মামলার আসামিকে পিটিয়ে হত্যা, ডাকাত আখ্যা দিয়ে ম

13

সালথা উপজেলার গোট্রি ইউনিয়নে শামা ওবায়েদ ইসলাম রিংকু নির্বাচ

14

সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমনের জন্মদিন পালন করলেন সহকর্মীর

15

আগামীকাল ঢাকা লকডাউন কর্মসূচি

16

ঝিনাইদহের মহেশপুরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

17

দিনাজপুর-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্

18

পিআর গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়

19

সিলেটে সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের মানববন্ধন

20