জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে ঠাকুরগাঁওয়ের মানববন্ধন

 ধর্ষকের বিচার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।সোমবার (০৫ মে) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার রুহিয়া থানাধীব পাটিয়াডাঙ্গী বাজারে ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।  
ঘণ্টাব্যাপি এ কর্মসূচিতে আশপাশের ৪ টি বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক শিক্ষিকাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণকারী এলাকার মাদক কারবারি এবং যুবলীগের সক্রিয় কর্মী শাহাজাহান (গেন্দু) ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।ঢোলারহাট বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষল ও জামায়াত নেতা মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ১৪ নং রাজাগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নুরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আমিনুর রহমান রিপন, সহ-সভাপতি আহসান হাবীবসহ স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।এ সময় বক্তৃাতা বলেন গেন্দু একজন মাদক কারবারি এবং যুবলীগের সক্রিয় কর্মী তিনি ইতিপূর্বে আর ধর্ষণের ঘটনা ঘটিয়েছে আমরা এই ধর্ষক গেন্দুর (শাহাজাহান) সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছি। 
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পাটিয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাটিয়াডাঙ্গী চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একজন দক্ষ ও মানবিক অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল ইসলাম

1

৪ মাসের শিশুকে সঙ্গে নিয়ে মাদক ব্যবসা

2

ঝালকাঠিতে মহানবী (সা.)কে নিয়ে কটুক্তির অভিযোগে হিন্দু যুবকের

3

ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রী

4

মাধবপুরে স্বামীর হাতে স্ত্রী খুন বালুর স্তূপ থেকে লাশ উদ্ধার

5

যশোরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

6

সোনাইমুড়ির নদনা বাজারে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামের সন্

7

সীমান্তে যুদ্ধের দামামা

8

খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গাবতলীতে বিশাল দোয়া ম

9

মুরাদনগরে ধামঘর ইউনিয়ন ৪নং ওয়র্ডে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

10

দৌলতপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ক

11

‎জমি বিনিময়ের নামে প্রতারণা ও অবিচার ‎

12

নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে: সালাহউদ

13

পটুয়াখালীতে ডিসেম্বর মাসের জেলা আ/ইনশৃ/ঙ্খলা কমিটির সভা অনু

14

নওগাঁ জেলার হাপানিয়া সীমান্তে মাদকসহ আটক-১

15

আবারও ভোট ডাকাতির ষড়যন্ত্র শুরু হয়েছে

16

পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে মারপিটে দু'ভাই রক্ত

17

শহীদ জিয়া স্মৃতি সংসদ সালথা উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

18

ঈশ্বরগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

19

শাহরাস্তিতে সাইবার অপরাধে কিশোর গ্রেফতার রাষ্ট্রীয় নিরাপত্তা

20